ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে : শিক্ষামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

২৭ অক্টোবর, ২০২৩,  3:20 PM

news image

নির্বাচন সামনে রেখে সরকারবিরোধীরা এখন গুজব এবং অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। শুক্রবার (২৭ অক্টোবর) দুপুরে চাঁদপুরে এক অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে এ মন্তব্য করেন তিনি। শিক্ষামন্ত্রী বলেন, নতুন শিক্ষানীতি নিয়ে বিএনপি-জামায়াত অপপ্রচার চালাচ্ছে। গুজবে কান না দিয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সামনে জাতীয় সংসদ নির্বাচন। তাই ডান-বাম মিলিয়ে সরকার বিরোধীরা এখন গুজব এবং অপপ্রচার চালাচ্ছে। ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ প্রসঙ্গে তিনি বলেন, অতীতেও বিএনপি এমন সমাবেশের ডাক দিয়ে নৈরাজ্য সৃষ্টি করেছে। তাদের পক্ষ থেকে যদি ঠিক তাই হয়, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বসে থাকবে না। আর রাজনৈতিকভাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা তা মোকাবিলা করবে। দীপু মনি বলেন, আওয়ামী লীগ শান্তি ও মানুষের অধিকারের পক্ষে। সেই দায়িত্ব আওয়ামী লীগ সবসময় পালন করে এসেছে। তাই সরকারের পাশাপাশি দলও দায়িত্ব পালন করবে। বিএনপি সমাবেশের নামে সহিংসতা করার পরিকল্পনা আছে বলে জনমনে আশঙ্কা রয়েছে। তবে উন্নয়নশীল দেশের মতো এমন একটি দেশে সহিংসতা করা কোনো রাজনৈতিক দলেরই উচিত নয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম