ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

নতুন রূপে পূর্ণিমা

#

বিনোদন প্রতিবেদক

০৪ অক্টোবর, ২০২২,  4:40 PM

news image

পূর্ণিমার চাঁদের মতোই হাসি লেগে থাকে তার টোলপড়া গালে! ক্যারিয়ারের দুই যুগে ঢাকাই চলচ্চিত্রকে করেছেন আলোকিত। উপহার দিয়েছেন অসংখ্য দর্শকনন্দিত সিনেমা। তার নাম দিলারা হানিফ পূর্ণিমা। সোমবার (৩ অক্টোবর) ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে একটি ছবি পোস্ট করেন পূর্ণিমা। ছবিতে তার পরনে খয়েরি রঙের শাড়ি, কানে লম্বা রূপালী দুল, ডান হাতে সোনালী চুরি, বাম হাতে ঘড়ি। আর সঙ্গে মানানসই মেকআপ। খোলা চুলে মৃদু হাসি মুখে দূর পানে তাকিয়ে আছেন তিনি। নেটিজেনদের ধারণা, পূর্ণিমার বয়স যত বাড়ছে রূপও তত বেড়েই চলেছে। অনেকে মনে করেন, এ জন্যই তিনি চিরসবুজ। পূর্ণিমার ছবিটি প্রকাশের পরই সেটি নেটিজেনদের নজর কেড়েছে। মাত্র ১৭ ঘণ্টায় তার সেই পোস্টে ৬৫ হাজার লাইক। প্রায় আট হাজার মন্তব্য জমা পড়েছে। এ ছাড়াও তার পোস্টটি নিজেদের ওয়ালে শেয়ার করেছেন একশ'রও বেশি ভক্ত। সেই ছবিতে মতিউর রহমান রাঙা নামে একজন কমেন্ট করেছেন, দাদার ক্রাশ, বাবার ক্রাশ, আমার ক্রাশ, এখন মনে মনে আমার বাচ্চারও ক্রাশ হবে..

সোহাগী আক্তার নামে এক ভক্ত লিখেছেন, শাড়ি ও নারী দুইটায় সুন্দর...

১৯৯৭ সালে জাকির হোসেন রাজু পরিচালিত ‘এ জীবন তোমার আমার’-এর মাধ্যমে চলচ্চিত্রে পথচলা শুরু করেন পূর্ণিমা। এরপর একে একে ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘ধোঁকা’, ‘শিকারী’, ‘স্বামী-স্ত্রীর যুদ্ধ’, ‘মেঘের পরে মেঘ’, ‘টাকা’, ‘শাস্তি’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’, ‘মায়ের জন্য পাগল’, ‘ওরা আমাকে ভাল হতে দিল না’সহ উপহার দিয়েছেন বহু জনপ্রিয় সিনেমা।

কাজের স্বীকৃতিস্বরূপ সেরা অভিনেত্রী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিকবার মেরিল প্রথম আলো পুরস্কারসহ বেশ কিছু সম্মাননা পেয়েছেন তিনি। অভিনয়ের পাশাপাশি উপস্থাপিকা হিসেবেও পূর্ণিমার খ্যাতি আকাশচুম্বী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম