ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৮ জনের মৃত্যু সীমান্তে অনুপ্রবেশ-গুজব ঠেকাতে সতর্ক বিজিবি: সেক্টর কমান্ডার কিশোরগঞ্জ-৩ উপনির্বাচন: বিএনপির মনোনয়ন ফরম বিতরণের তারিখ ঘোষণা মার্কেটভিত্তিক ব্যবসা গড়ে তুলতে কাজ করছে সরকার: অর্থমন্ত্রী দেশে অস্থিরতা সৃষ্টির যেকোনো পাঁয়তারাকে নস্যাৎ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী যুব মহিলা লীগ নেত্রী শর্মীর প্রতিবন্ধী সন্তানের মৃত্যু, শেষ দেখা হলো কারাফটকে ঢাকায় নদীর তীরের ১০০ মিটারের মধ্যে অবকাঠামো নয়, তৈরি হবে গ্রিন-ব্লু নেটওয়ার্ক রাজনৈতিক মতভিন্নতা যেন শিক্ষার পরিবেশ বিঘ্নিত না করে: প্রধানমন্ত্রী ব্যাংকিং খাতে অনিয়ম ও অর্থপাচার রোধে কঠোর পদক্ষেপের কথা জানালেন রাষ্ট্রপতি বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন

নতুন রূপে আসছেন চিত্রনায়িকা শবনম বুবলী

#

বিনোদন প্রতিবেদক

১৫ জুলাই, ২০২৫,  10:55 PM

news image

চিত্রনায়িকা শবনম বুবলীকে এবার দেখা যাবে এক নতুন রূপে। মিউজিক ভিডিওতে হাজির হচ্ছেন তিনি। এটি দিয়েই প্রথমবার গানের ভিডিওতে মডেল হিসেবে অংশ নেবেন তিনি। গানচিত্রটির পরিচালনায় আছেন আলোচিত নির্মাতা তানিম রহমান অংশু। এর আগে, ২০২৩ সালের সেপ্টেম্বরে অংশুর ‘খেলা হবে’ নামে একটি সিনেমায় বুবলী অভিনয় করবেন বলে ঘোষণা দেওয়া হলেও নানা জটিলতায় তা বাস্তবায়ন হয়নি। অবশেষে দুজনকে একসঙ্গে পাওয়া যাচ্ছে সংগীতনির্ভর এক ভিন্নধর্মী প্রজেক্টে। গত ১৯ মে অংশু ফেসবুকে বুবলী ও গীতিকার আসিফ ইকবালের সঙ্গে একটি ছবি পোস্ট করে লিখেছিলেন, ‘এবার হবে। ওয়েট ইজ ওভার।’ যদিও সেসময় কাজের প্রকৃতি সম্পর্কে কিছু জানাননি তিনি। প্রায় দুই মাস পর জানা গেল, এটি একটি মিউজিক ভিডিও। গানের নাম ‘ময়না’। গানটি লিখেছেন আসিফ ইকবাল, সুর ও সংগীত পরিচালনায় আছেন পশ্চিমবঙ্গের আকাশ সেন। কণ্ঠ দিয়েছেন কোনাল। এর আগে বেশ কয়েকটি সিনেমার গানে বুবলীর ঠোঁটে কণ্ঠ দিয়েছেন কোনাল। এমনকি কোনালের পুরস্কারপ্রাপ্ত গানও ছিল বুবলীর ঠোঁটেই। ‘ময়না’র ভিডিওর শুটিং ইতোমধ্যেই শেষ হয়েছে। শিগগিরই এটি প্রকাশ পাবে গানচিল মিউজিকের ব্যানারে। এদিকে বুবলীর হাতে রয়েছে বেশ কিছু কাজ। মুক্তির অপেক্ষায় আছে তার অভিনীত দুটি সিনেমা। সেগুলো হলো জাহিদ জুয়েলের ‘পিনিক’ এবং রাখাল সবুজের ‘সর্দার বাড়ির খেলা’। যদিও গত কোরবানির ঈদে মুক্তির কথা থাকলেও শেষ মুহূর্তে সিদ্ধান্ত পরিবর্তন করেন নির্মাতারা। এখন শোনা যাচ্ছে, আগামী সেপ্টেম্বরে দুর্গাপূজা উপলক্ষে সিনেমাগুলো মুক্তি পেতে পারে। বর্তমানে বুবলী কাজ করছেন রাশেদা আক্তার লাজুক পরিচালিত ‘শাপলা শালুক’ সিনেমায়। সেখানে তার সহশিল্পী আব্দুন নূর সজল। পাশাপাশি তিনি শেষ করেছেন টালিউড সিনেমা ‘ফ্ল্যাশব্যাক’-এর কাজ। এতে আরও আছেন কৌশিক গাঙ্গুলী, সৌরভ দাস ও রজতাভ দত্ত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম