ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নতুন মামলায় সাবেক ৪ মন্ত্রীসহ গ্রেফতার ৯

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২৪,  1:01 PM

news image

রাজধানীর ৩ থানায় দায়ের করা পৃথক ৫ মামলায় সাবেক মন্ত্রী আনিসুল হক, হাসানুল হক ইনু, রাশেদ খান, সাবেক প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকসহ নয়জনকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। আজ বুধবার (৪ ডিসেম্বর) তাদের কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এসময় মামলার তদন্ত কর্মকর্তারা তাদের গ্রেফতার দেখানোর আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইমরান আহম্মেদ তাদের এসব মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। অন্যান্যরা হলেন- প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব ও এনবিআরের সাবেক চেয়ারম্যান নজীবুর রহমান, সাবেক সংসদ সদস্য সাদেক খান, আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামান এবং কনস্টেবল শোয়াইবুর রহমান। ২০১৫ সালে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার ঘটনায় মোহাম্মদপুর থানার হত্যাচেষ্টা মামলায় আনিসুল হক, জুনায়েদ আহমেদ পলক ও সাদেক খানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। ২০১৫ সালে খালেদা জিয়ার উপর রাজধানীর শাহবাগ থানাধীন এলাকায় হামলার মামলায় হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন ও আনিসুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। বিএনপি কর্মী মকবুল হত্যা মামলায় নজিবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। যুবদল নেতা শামীম হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা মোস্তফা জামাল ও রোকেয়া জামানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত। সেই সঙ্গে, পল্টন থানাধীন রমজান মিয়া জীবন হত্যা মামলায় কনস্টেবল শোয়াইবুর রহমানকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম