ঢাকা ১৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
আদ-দ্বীন হাসপাতালের অন্য শাখা চলতে বাধা নেই: স্বাস্থ্যমন্ত্রী ফুটবল বিশ্বকাপ ঘিরে বিশ্ব অর্থনীতিতে যুক্ত হবে ৪১ বিলিয়ন ডলার তেজগাঁওয়ে সড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ কালিগঞ্জে ভুয়া চিকিৎসকের বিরুদ্ধে অভিযান, ৬ মাসের কারাদণ্ড হরমুজ নিয়ে অনিশ্চয়তা, বিশ্ববাজারে ফের বাড়ল তেলের দাম হাসনাতকে ডিম নিক্ষেপের ঘটনায় তিনজনকে আটক করলো লন্ডন পুলিশ মার্কিন-ইরান চুক্তি মানতে আমরা বাধ্য নয়: ইসরায়েলি মন্ত্রী ৫৪ জেলার পানিতে মাত্রাতিরিক্ত আর্সেনিক ও আয়রন ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ নাফ নদী থেকে ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

নতুন মন্ত্রিসভায় শপথ নিতে ফোন পেয়েছেন যারা

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৪,  8:27 PM

news image

নতুন সরকারের মন্ত্রিসভার আকার হতে পারে ৩৬ জন। আজ বুধবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। এরমধ্যে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, স্থানীয় সরকার বিভাগের মন্ত্রী তাজুল ইসলাম, শিক্ষামন্ত্রী দিপু মনি, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন, জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, জাহাঙ্গীর কবীর নানক, মেজর জেনারেল আব্দুস সালাম, সাজ্জাদুল হাসান শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদ থেকে ফোন পেয়েছেন বলে কালের কণ্ঠকে নিশ্চিত করেছেন। এরমধ্যে জনপ্রশাসন প্রতিমন্ত্রী পূর্ণমন্ত্রী হচ্ছেন বলে জানা গেছে। আগামীকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নতুন সরকারের মন্ত্রী-প্রতিমন্ত্রী-উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। প্রথমে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শপথ পড়াবেন তিনি। এরপর মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের শপথ পড়াবেন রাষ্ট্রপতি। শপথের পর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দফতর বণ্টন করে প্রজ্ঞাপন জারি করা হবে।  নতুন মন্ত্রিসভা শপথ নিলেই বর্তমান মন্ত্রিসভার দায়িত্ব শেষ হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম