ঢাকা ২৮ নভেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬-এ স্বর্ণপদক অর্জন করেছে বিএলআরআই বামনায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন মজনু খানের স্মরণসভা ও দোয়া অনুষ্ঠিত কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ রাজনীতি নয়, সন্ত্রাস শুরু করেছে: তথ্যমন্ত্রী পলাতকরা বাংলাদেশের রাজনীতিতে এখন অপ্রাসঙ্গিক: স্বরাষ্ট্রমন্ত্রী পৃথক হত্যা মামলায় পুলিশের দুই ঊর্ধ্বতন কর্মকর্তা গ্রেফতার শ্রমিকদের নতুন মজুরি ভারত-পাকিস্তানের তুলনায় বেশি: রিজভী আড়াই বছর পর মালয়েশিয়া যাচ্ছেন ১১২ শ্রমিক, দালালমুক্ত হয়নি শ্রমবাজার ছয় মাসে ৮ হাজার কোটি টাকার জ্বালানি তেল কিনবে সরকার ধীরে ধীরে রপ্তানিমুখী হচ্ছে প্রাণিসম্পদ খাত: প্রধানমন্ত্রী ন্যাশনাল ব্যাংকের চেক ডিজঅনার মামলায় সাদ মুসা গ্রুপের এমডির কারাদণ্ড

নতুন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন

#

নিজস্ব প্রতিবেদক

০৩ জানুয়ারি, ২০২৩,  6:53 PM

news image

নতুন মন্ত্রিপরিষদ সচিব হিসেবে  নিয়োগ পেয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সিনিয়র সচিব মো. মাহবুব হোসেন। মঙ্গলবার (৩রা জানুয়ারি) তাকে এ নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মো. মাহবুব হোসেন ২৪তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে নিয়োগ পেলেন। এদিকে চাকরির মেয়াদ শেষ হওয়ায় বর্তমান মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ারকে অবসরে পাঠানো হয়েছে।  এর আগে গত ১১ই ডিসেম্বর ২৩তম মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কবির বিন আনোয়ারকে নিয়োগ দেয় জনপ্রশাসন মন্ত্রণালয়। তিনি মোহাম্মদ খন্দকার আনোয়ারুল ইসলামের স্থলাভিষিক্ত হয়েছিলেন।

সিনিয়র সচিব কবির বিন আনোয়ারের অবসরে যাওয়ার সময় নির্ধারিত ছিল ২০২৩ সালের ৩ জানুয়ারি। তাঁকে মন্ত্রিপরিষদসচিব পদে নিয়োগ দেওয়া হলে ১৯ দিন পরই অবসর নিতে হলো। এরপর তাকে এ পদে রাখতে হলে চুক্তিভিত্তিক নিয়োগ দিতে হবে। সরকার গত প্রায় এক বছর গুরুত্বপূর্ণ কোনো পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়নি। মন্ত্রিপরিষদসচিব পদ আলোচনায় থাকায় বিসিএস অষ্টম ব্যাচের কর্মকর্তারা নীতিগতভাবে চুক্তিভিত্তিক নিয়োগের বিপক্ষে। কারণ তাঁকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলে অষ্টম ব্যাচের আর কোনো কর্মকর্তা মন্ত্রিপরিষদ সচিব হতে পারবেন না। এই ব্যাচের জ্যেষ্ঠ কর্মকর্তারা আগামী ছয় মাসের মধ্যে অবসরে চলে যাবেন। ১০তম ও ১১তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যেও চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে অনীহা আছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম