ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
ভারতের মেডিকেলে ক্লাস নিচ্ছেন আ.লীগের পলাতক এমপি প্রাণ গোপাল হয়রানি নয়, ন্যায্যতার ভিত্তিতেই কর আদায় সরকারের উদ্দেশ্য: পরিকল্পনা প্রতিমন্ত্রী হামের উপসর্গে একদিনে আরও ৬ শিশুর মৃত্যু দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি: প্রধানমন্ত্রী ইসলামী আন্দোলনের নতুন মহাসচিব গাজী আতাউর রহমান চরম গরমের কবলে ইউরোপ, স্পেনে মৃত্যু ৩২৭ বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক দেশে ফিরেই বাবা-মায়ের মাজার জিয়ারত প্রধানমন্ত্রীর ওমরাহ পালন করলেন অভিনেত্রী ভাবনা বাড়ল ব্যক্তিগত ঋণ পরিশোধের মেয়াদ

নতুন বছরে ৭২ ঘণ্টা গ্যাসের স্বল্পচাপ থাকবে: পেট্রোবাংলা

#

নিজস্ব প্রতিবেদক

৩১ ডিসেম্বর, ২০২৪,  2:45 PM

news image

মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নতুন বছরের প্রথম দিন তথা আগামীকাল বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে ৭২ ঘণ্টা বন্ধ থাকবে একটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল। ফলে এ সময় সারাদেশে গ্যাস সরবরাহ সাময়িক হ্রাস পাবে ও স্বল্পচাপ বিরাজ করবে। আজ মঙ্গলবার বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশনের (পেট্রোবাংলা) উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, আগামী বুধবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে শনিবার (৪ জানুয়ারি) সকাল ৯টা পর্যন্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য মহেশখালীস্থ এক্সিলারেট‌ এনার্জি পরিচালিত এলএনজি ফ্লোটিং স্টোরেজ রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) থেকে মোট ৭২ ঘণ্টা আরএলএনজি সরবরাহ বন্ধ থাকবে। এ সময়কালে অপর এফএসআরইউ (মহেশখালী ভাসমান এলএনজি) দিয়ে দৈনিক প্রায় ৫৭০-৫৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকবে। এর ফলে বিদ্যুৎ খাতে দৈনিক প্রায় ১৫০-১৮০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাবে।  এ ছাড়া অন্যান্য খাতে প্রায় দৈনিক প্রায় ৫০-৭০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করবে বলেও জানিয়েছে পেট্রোবাংলা।  জনসাধারণের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে পেট্রোবাংলা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম