ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি ‘পিংক বাস’ সার্ভিসে এবার এলো ই-টিকিটিং সেবা মিয়ানমারে বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪ রংপুরে একই পরিবারের চার সদস্যের মরদেহ উদ্ধার, আটক ৩ ইনিংস ব্যবধানে ২ দিনেই ম্যাকাই টেস্ট হারল বাংলাদেশ নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী বঙ্গভবনে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান কুয়েতে ভিসা নিয়ে নতুন নিয়ম, আর মিলবে না বিশেষ সুবিধা সচিবালয়ে প্রথমবার অফিস করছেন তথ্যমন্ত্রী আন্দালিব পার্থ, ফুল দিয়ে বরণ রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুলকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন

নতুন বছরে অর্থনৈতিক চাপ থাকবে না: পরিকল্পনামন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৪ ডিসেম্বর, ২০২২,  2:27 PM

news image

নতুন বছরে দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, আমরা চাল আমিদানি করতে চাই না। এ মুহূর্তে সোনালী ফসলে ভরপুর, খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।রোববার (৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় সুনামগঞ্জের মল্লিকপুর ব্যাটালিয়নে ২৮ বিজিবির মাদকদ্রব্য ধ্বংস অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না জানিয়ে তিনি বলেন, কারণ আমাদের দেশে সোনালী সুন্দর ফসল হয়। প্রাকৃতিক দুর্যোগে আমাদের মাঝে মধ্যে বিপাকে পড়তে হয়। এম এ মান্নান বলেন, ‌ মানুষের আয় ক্রমান্বয়ে বাড়ছে। নতুন নতুন মানুষ বাজারে প্রবেশ করছে। মানুষের চাহিদা ও জোগানের মধ্যে একটি গ্যাপ সৃষ্টি হয়েছে। এটি বিশ্বের সকল দেশে হয়। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছর দেশের উন্নয়নে কী কাজ করতে হবে, তা প্রধানমন্ত্রীর মাথায় প্ল্যানিং করা আছে। বিভিন্ন মন্ত্রণালয়ের তথ্যের ভিত্তিতে উন্নয়ন পরিকল্পনা করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম