ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ

#

০৪ জুন, ২০২৪,  4:46 PM

news image

এবার চ্যাট আরো সহজ করতে নতুন ফিচার যুক্ত করছে হোয়াটসঅ্যাপ। ফলে নির্দিষ্ট কোনো কথোপকথন বা চ্যাট ‘ফেভারিট’ হিসেবে নির্বাচন করার পর চ্যাট ফিল্টারে পিন করে রাখা যাবে। এ জন্য ফেভারিটস নামের একটি ফিল্টার অপশন থাকবে। যেখানে ফেভারিট হিসেবে নির্বাচন করা চ্যাটের তালিকা দেখা যাবে।  সংস্থাটি জানায়, পছন্দের কারো চ্যাট সহজে খুঁজে পেতে চ্যাট ফিল্টারে ফেভারিটস নামে একটি ট্যাব যুক্ত হবে, যেখানে ব্যবহারকারী পছন্দের চ্যাট পিন করে রাখার পাশাপাশি সহজেই সেটা খুঁজে পাবেন। ফিচারটি উন্নয়নে এখনো কাজ চলমান।  এদিকে একটি স্ক্রিনশট প্রকাশ করেছে ডব্লিউএ বেটা ইনফো। এতে দেখা যায়, হোয়াটসঅ্যাপে ‘অল’, ‘আনরিড’ ও ‘গ্রুপ’ ট্যাবের পাশাপাশি ‘ফেভারিটস’ নামেরও একটি চ্যাট ফিল্টার দেখা যাচ্ছে। এই ফেভারিটস চ্যাট ফিল্টার ট্যাবের নিচে ‘অ্যাড টু ফেভারিটস’ নামের অপশন রয়েছে। সেই অপশনে ক্লিক করে নির্দিষ্ট চ্যাট ফেভারিটস ট্যাবে যোগ করা যাবে। ফেভারিটস ট্যাবে ব্যক্তিগত চ্যাটের পাশাপাশি গ্রুপ চ্যাটও  সংযোজন করা যাবে। এমনকি ব্যবহারকারী পরবর্তী সময়ে ফেভারিটস ট্যাবে থাকা চ্যাট পরিবর্তন ও বাদ দিতে পারবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম