ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নতুন প্রেম নিয়ে যা বললেন শ্রাবন্তী

#

বিনোদন ডেস্ক

১৩ আগস্ট, ২০২২,  10:28 AM

news image

টালিউড নায়িকা শ্রাবন্তীর বয়স যেন কমছে! দিন যত যাচ্ছে গ্লামার তত বাড়ছে। সম্প্রতি তার বেশ কিছু বোল্ড ছবি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চর্চা হচ্ছে। এসব ছবিতে তার সৌন্দর্য দেখে বোঝার উপায় নেই যে, তার ১৯ বছর বয়সি এক ছেলে সন্তান রয়েছে। টালিউড ইন্ডাস্ট্রিতে দীর্ঘ দুদশক পার করে ফেলার পরেও শ্রাবন্তীর ওপর থেকে যেন কিছুতেই চোখ সরানো যায় না। বহু ভক্ত-অনুরাগী তার নিপুন অভিনয় ও সৌন্দর্যে বিমোহিত। সিনে জগতের বাইরেও শ্রাবন্তীর ব্যক্তিগত জীবন হামেশাই থাকে চর্চায়। তৃতীয় স্বামী রোশনের সঙ্গে আপাতত শ্রাবন্তীর বিচ্ছেদ মামলা কোর্টে বিচারাধীন।

তবে ঘর ভাঙতে না ভাঙতেই নতুন সম্পর্কে জড়িয়েছেন নায়িকা— এমন গুঞ্জন মুখে মুখে। ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরীর সঙ্গে শ্রাবন্তীকে বেশ কিছু পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানে দেখা গেছে।সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিরূপের সঙ্গে প্রেমের কথা মানতে না চাইলেও তাকে বিশেষ বন্ধু বলেই দাবি করেন শ্রাবন্তী। এমনকি নিজের পাশে এই ‘স্পেশ্যাল ফ্রেন্ড’ সবসময় থাকে বলেও জানান। অভিরূপের তিনটি ভালো দিক সম্পর্কে বলতে গিয়ে শ্রাবন্তী জানান, ‘মানুষ হিসেবে খুব ভালো, পরিবারের দিকে খুব নজর দেয়, যা আমার সবচেয়ে ভালো লাগে। আর বন্ধু হিসেবে ভীষণ ভালো। আমি মনের কথা বলতে পারি। আর যেটা আমার খারাপ লাগে তা হলো- কাজ শেষে খুবই অলসতা করে। জিম করতে বলি তাও করে না। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটু বেশি অ্যাকটিভ শ্রাবন্তী। একের পর এক গ্ল্যামারাস ফটোশ্যুট পোস্ট করে চলেছেন নায়িকা। শুক্রবার শ্রাবন্তীর ইনস্টাগ্রামের পাতায় চোখ আটকে গেল। লাল রঙা বিকিনি ব্লাউজ আর ট্রান্সপারেন্ট ওড়নায় ধরা দিলেন নায়িকা। এর পর ডিপনেক কালো রঙা ব্লাউজ আর ঝলমলে কালো শিফন শাড়িতে ঝলসে উঠলেন এই টালি কুইন। -সূত্র: হিন্দুস্তান টাইমস।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম