ঢাকা ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু রাতে জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ভয়ংকর রূপে ডেঙ্গু, প্রাথমিক লক্ষণ নিয়ে ডব্লিউএইচও’র সতর্কবার্তা পোশাক রপ্তানিতে নতুন রেকর্ড রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণের পর সমাবর্তন ঘোষণার হিড়িক, কোন বিশ্ববিদ্যালয়ে কবে ককটেল ফোটালেই ৫ হাজার টাকা, যোগাযোগে ভারতীয় নম্বর: ডিবি মোটরসাইকেল ও গাড়ি চালকদের জন্য পুলিশের ১২ নির্দেশনা ট্রলারের ইঞ্জিন বিকল, উত্তাল সাগরে ১৮ জেলে পাঁচ দিন ধরে নিখোঁজ নিরাপদ ও টেকসই বিশ্ব গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর ফিলিস্তিনিদের জন্য ১০০ মিলিয়ন ডলার সহায়তার অঙ্গীকার কানাডার

নতুন পারমাণবিক চুল্লির নির্মাণকাজ শুরুর ঘোষণা দিল ইরান

#

আন্তর্জাতিক ডেস্ক

০৬ ফেব্রুয়ারি, ২০২৪,  4:42 PM

news image

নতুন একটি পারমাণবিক চুল্লির নির্মাণকাজ শুরুর ঘোষণা দিয়েছে পশ্চিম এশিয়ার দেশ ইরান। দেশটির ইসফাহান নগরীতে এটি নির্মাণ করা হচ্ছে। সোমবার এ ঘোষণা দেওয়া হয়। এর কয়েক দিন আগেই দক্ষিণাঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ চলছে বলে জানিয়েছিল দেশটি। ইরানের আণবিক শক্তি সংগঠনের প্রধান মোহাম্মদ এসলামি বলেছেন, “ইসফাহানের স্থাপনায় এই চুল্লির ভিত্তি নির্মাণে সোমবার কংক্রিট ঢালার কাজ শুরু হয়েছে।”রাষ্ট্রীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, “মধ্য ইরানের ইসফাহান পারমাণবিক গবেষণা কেন্দ্রে আগে থেকেই তিনটি চুল্লি আছে। নিউট্রনের একটি শক্তিশালী উৎস তৈরি করতে নতুন ১০ মেগাওয়াট গবেষণা চুল্লি তৈরি করা হচ্ছে।”প্রতিবেদনে আরও বলা হয়,

এই চুল্লিতে জ্বালানি ও পারমাণবিক উপাদান পরীক্ষা এবং শিল্পে ব্যবহারের জন্য রেডিওআইসোটোপ ও রেডিওফার্মাসিউটিক্যালস উৎপাদনসহ বিভিন্ন ধরনের সুবিধা থাকবে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে যুগান্তকারী পারমাণবিক চুক্তি থেকে প্রত্যাহার করে নেয়। এরপর ২০১৮ সাল থেকে মার্কিন নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে তেহরান। ইরানকে পারমাণবিক বোমা তৈরি থেকে বিরত রাখতে পারমাণবিক কর্মসূচি কমানোর বিনিময়ে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কথা ছিল ওই চুক্তিতে। পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা অর্জনের যেকোনও ধরনের উচ্চাকাঙ্ক্ষা পোষণের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। দেশটি জোর দিয়ে বলে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি পুরোপুরিই শান্তিপূর্ণ। সূত্র: ভয়েস অব আমেরিকা, ডয়েচে ভেলে, ইরনা, ইরান ইন্টারন্যাশনাল

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম