ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

নতুন টাকার নোট কবে থেকে পাওয়া যাবে জানাল কেন্দ্রীয় ব্যাংক

#

নিজস্ব প্রতিবেদক

২১ মার্চ, ২০২৪,  6:43 PM

news image

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রতিবারের মত এবারও বাংলাদেশ ব্যাংক টাকার নতুন নোট বাজারে ছাড়তে যাচ্ছে। কেন্দ্রীয় ব্যাংকটি জানিয়েছে, আগ্রহী জনসাধারণ ৩১ মার্চ থেকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন।  বাংলাদেশ ব্যাংক বুধবার (২০ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সাপ্তাহিক ও সরকারি ছুটির দিন ছাড়া অন্য দিনগুলোয় এসব নতুন নোট বিনিময় করা হবে। তবে একই ব্যক্তি একাধিকবার নতুন নোট গ্রহণ করতে পারবেন না। আরও জানানো হয়, জনসাধারণ বিভিন্ন তফসিলি ব্যাংকের ঢাকা অঞ্চলের নির্ধারিত শাখাগুলো থেকে ৫, ১০, ২০, ৫০ ও ১০০ টাকার নতুন নোট সংগ্রহ করতে পারবেন। তবে বাংলাদেশ ব্যাংকের কোনো শাখায় থেকে নতুন নোট দেওয়া হবে না। সাধারণত ঈদের সময়ে দেশে নতুন নোটের ব্যাপক চাহিদা থাকে। কারণ, অনেকেই নতুন নোটে কেনাকাটা করার পাশাপাশি ছোটদের ও প্রিয় মানুষদের বখশিশ অথবা ঈদ সেলামি দিতে চান। সেই বিবেচনায় বাংলাদেশ ব্যাংক প্রতিবছর ঈদের আগে টাকার নতুন নোট ছাড়ে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম