ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

নতুন ছবিতে শাহরুখের সঙ্গে দীপিকা

#

বিনোদন ডেস্ক

২৩ জুন, ২০২২,  10:04 AM

news image

বলিউড বাদশা শাহরুখ খানকে শেষবার পর্দায় দেখা গিয়েছিল 'ফ্যান' ছবিতে। মাঝে ৪টি বছর কেটে গেছে। বলিউড বাদশা'র নতুন ছবি মুক্তির জন্য অধীর অপেক্ষায় ছিলেন অনুরাগীরা। অবশেষে তার ভক্তদের জন্য এলো নতুন সুখবর। কারণ জানা গেল শাহরুখের নতুন ছবির নাম। তামিল পরিচালক আতলি কুমার পরিচালিত সেই ছবির নাম ‘জাওয়ান’। এদিকে, কিং খানের নতুন সিনেমায় যুক্ত হচ্ছেন দীপিকা পাড়ুকোন ‘পাঠান’ সিনেমার পর। অ্যাকশনধর্মী ‘জওয়ান’ সিনেমায় দেখা যাবে এ নায়িকাকে। তবে ‘জওয়ান’ সিনেমায় নায়িকা হিসেবে নয়,

দীপিকা থাকছেন অতিথি চরিত্রে। এমন তথ্য জানিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান শাহরুখের রেড চিলিস এন্টারটেইনমেন্টের একটি সূত্র। শাহরুখ তখন হায়দরাবাদে ছিলেন। সেখানে ‘প্রজেক্ট কে’ সিনেমার শুটের ফাঁকে দীপিকার সঙ্গে এই মিটিং সেরেছেন কিং খান। দীপিকা ছাড়াও অন্য একজন জনপ্রিয় অভিনেতা এ সিনেমায় যুক্ত হওয়ার কথা আছে। যদিও এ প্রসঙ্গে এর চেয়ে বেশি বিস্তারিত তথ্য প্রকাশ করেনি তারা। দীপিকা সম্প্রতি শাহরুখ খান ও পরিচালক অ্যাটলির সঙ্গে আলোচনায় রয়েছেন বলে জানা গেছে। ভরপুর চমক দিয়ে দীর্ঘ চার বছর পর বলিউড বাদশাহ ফিরছেন। শাহরুখের তিন সিনেমা মুক্তি পাচ্ছে ২০২৩ সালে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম