ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নতুন কোচের সঙ্গে মানিয়ে নিতে তিন প্রস্তুতি ম্যাচ মরক্কোর

#

স্পোর্টস ডেস্ক

১৪ মে, ২০২৬,  11:10 AM

news image

ভালোভাবে প্রস্তুতি নিতে এবং নতুন কোচ মোহামেদ ওয়াহবিকে তার স্কোয়াডের সঙ্গে যতটা সম্ভব বেশি সময় কাটানোর সুযোগ দিতে বিশ্বকাপের আগে তিনটি প্রস্তুতি ম্যাচ খেলবে মরক্কো। চার বছর আগে কাতার বিশ্বকাপে যার কোচিংয়ে আফিকার প্রথম দল হিসেবে সেমিফাইনালে খেলে মরক্কো, সেই ওয়ালিদ রেগরাগি গত মার্চে কোচের পদ থেকে সরে দাঁড়ান। তার জায়গায় দায়িত্ব পান ওয়াহবি। তার কোচিংয়ে এখন পর্যন্ত কেবল দুটি ম্যাচ খেলেছে মরক্কো; একুয়েডরের বিপক্ষে ড্রয়ের পর, প্যারাগুয়েকে হারায় ওয়াহবির দল। বিশ্বকাপের আগে আর এক মাসও সময় নেই। তাই নতুন কোচকে নিজের স্কোয়াডকে আরেকটু ভালোভাবে বুঝে নেওয়ার সুযোগ করে দিতেই এই সিদ্ধান্ত দেশটির ফুটবল ফেডারেশনের। আগামী ২৬ মে দর্শকশূন্য স্টেডিয়ামে বুরুন্ডির বিপক্ষে খেলবে মরক্কো। এরপর দেশের রাজধানী রাবাতে তারা লড়বে মাদাগাস্কারের সঙ্গে, আগামী ২ জুন। এরপর যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা দেবে দলটি এবং মার্কিন মুলুকে নিউ জার্সির বাস্কিং রিজে ক্যাম্প করবে মরক্কো দল। তারা শেষ প্রস্তুতি ম্যাচ খেলবে ৭ জুন নরওয়ের বিপক্ষে, নিউ ইয়র্কে। প্রসঙ্গত, আগামী ১৩ জুন ব্রাজিলের বিপক্ষে ম্যাচ দিয়ে মূল পর্বে যাত্রা শুরু করবে মরক্কো। ‘সি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ স্কটল্যান্ড ও হাইতি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম