ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

নতুন অধিনায়কের নাম ঘোষণা ইংল্যান্ডের

#

স্পোর্টস ডেস্ক

০৮ এপ্রিল, ২০২৫,  11:43 AM

news image

সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ডের গ্রাফ নিম্নগামী। সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ব্যর্থ হয়েছে। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপেও ব্যর্থতার গল্প লিখেছে দলটি। সে দায় কাঁধে নিয়ে সাদা বলে ইংল্যান্ডের নেতৃত্ব ছেড়ে দেন জস বাটলার। এবার তার উত্তরসূরি খুঁজে নিয়েছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সাদা বলের ইংল্যান্ডে নতুন অধিনায়ক হিসেবে হ্যারই ব্রুকের নাম ঘোষণা করেছে তারা। ব্রুক ওয়ানডে, টি-টোয়েন্টি- দুই ফরম্যাটেই দলকে নেতৃত্ব দেবেন। এর আগে গুঞ্জন ছিল হয়তো ফরম্যাট ভিত্তিতে অধিনায়ক বেছে নেবে ইসিবি।  ব্রুক গত ১২ মাস ধরেই সহ অধিনায়কের দায়িত্ব পালন করেছেন। টেস্ট অধিনায়ক বেন স্টোকসের পাশাপাশি এই পদের জন্য তিনিই ছিলেন সেরা পছন্দ। ইংল্যান্ডের ছেলেদের ক্রিকেটের ম্যানেজিং ডিরেক্টর রব কি বলেছেন, ‘ব্রুক আমাদের উত্তরসূরি বেছে নেওয়ার পরিকল্পনার অংশ ছিল অনেক দিন ধরেই। যদিও সুযোগটা এসেছে প্রত্যাশিত সময়ের আগে। হ্যারি শুধু একজন অসাধারণ ক্রিকেটারই নন, তার ক্রিকেট মেধাও অসাধারণ।’

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম