ঢাকা ১৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
পার্বত্য চট্টগ্রামে ষড়যন্ত্র: সার্বভৌমত্বের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা পলিসি ক্যাম্প ২০২৬-এ বরগুনার তরুণ মোঃ সোহানুর রহমান সৈকত ফাইনালিস্ট হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ মৃত্যু সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হবে ভারত থেকে দেশে আসছে ১৯টি নতুন রেলবগি হালাল অর্থনীতি হতে পারে নতুন সম্ভাবনার বড় ক্ষেত্র: বাণিজ্যমন্ত্রী সাভারে ফের বোমাসদৃশ প্রেসারকুকার উদ্ধার, ঘটনাস্থলে ডিসপোজাল ইউনিট আ. লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা তোলার খবরটি গুজব: তথ্যমন্ত্রী বাংলাদেশ ভ্রমণে উচ্চমাত্রার সতর্কতা কানাডার

নগর ভবন থে‌কেই মেয়র আতিকের পরিষ্কার অভিযান শুরু

#

নিজস্ব প্রতিবেদক

১৪ মে, ২০২২,  3:33 PM

news image

শনিবার (১৪ মে) সকাল ১০টা ১০ মিনিট।ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম গুলশান নগর ভবনের আন্ডারগ্রাউন্ড বেজমেন্টে প্রবেশ করেন। সেখানে পরিত্যক্ত গাড়ি, জমে থাকা পানি পরিষ্কার করার নির্দেশ দেন তিনি। এভাবেই নগর ভবন থে‌কে পরিষ্কার অভিযান শুরু কর‌লেন উত্তরের মেয়র। এ সময় তিনি বলেন, আমি যেখানে অফিস করি, সেটি আমার নিজ আঙিনা। এটি পরিষ্কারের মাধ্যমেই ‘দশটা দশ মিনিট প্রতি শনিবার নিজ বাসাবাড়ি করি পরিষ্কার’ কার্যক্রম শুরু করলাম।

সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন কাজে উদ্বুদ্ধ করার লক্ষ্যেই এখান থেকে কার্যক্রমটি শুরু করেছি। তিনি বলেন, সবাই যেন নিজবাড়ি, আঙিনা, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার করে। সবাই যদি নিজ নিজ জায়গা থেকে সচেতন হয় তবেই আমরা অ্যাডিস মশা থেকে রক্ষা পাব। একইসঙ্গে একটি পরিচ্ছন্ন পরিবেশ পাব। প্রতি শনিবার সকাল ১০টা ১০ মিনিটে নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নগরবাসীর প্রতি আহ্বান জানান মেয়র। আতিকুল ইসলাম বলেন, সিটি করপোরেশনের জোনাল অফিসগুলোতে এডিসের লার্ভা পাওয়া গেলে সেখানে যে এক্সিকিউটিভ আছেন, তার বিরুদ্ধেও মামলা এবং জরিমানা করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম