ঢাকা ২৬ জুলাই, ২০২৬
সংবাদ শিরোনাম
উপসর্গ বদলে আরও ভয়ংকর ডেঙ্গু জ্বর হলেই অ্যান্টিবায়োটিক না খাওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী বন্যায় চট্টগ্রাম বিভাগে প্রাণিসম্পদ খাতে ৭৭ কোটি টাকার ক্ষতি নাটোরে নাইট্রোজেনবাহী ট্রাক উল্টে গ্যাস লিক, ধোঁয়ায় আচ্ছন্ন মহাসড়ক রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত হবে দলের স্থায়ী কমিটির বৈঠকে: মির্জা ফখরুল জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস সেপ্টেম্বরে নির্বাচিত হবেন নতুন রাষ্ট্রপতি: আইনমন্ত্রী পেঁয়াজের দামে বড় লাফ স্বনির্ভর, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে চাই: প্রধানমন্ত্রী

নগরকান্দায় গরুর ডাকে ভেস্তে গেল চুরির চেষ্টা, ভিডিও ভাইরাল

#

নিজস্ব প্রতিনিধি

২৫ জুলাই, ২০২৬,  11:38 AM

news image

ফরিদপুরের নগরকান্দায় গভীর রাতে গোয়ালঘর থেকে গরু চুরির চেষ্টা করেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে চোরের দল। গরুর অস্বাভাবিক ডাক শুনে মালিকের ঘুম ভেঙে যাওয়ায় চোরেরা গরু ফেলে পালিয়ে যায়। শুক্রবার (২৪ জুলাই) এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। বুধবার (২২ জুলাই) দিবাগত রাতে নগরকান্দা উপজেলার লস্কারদিয়া ইউনিয়নের গয়েশপুর গ্রামে লাভলু শেখের বাড়িতে ঘটনাটি ঘটে।

প্রায় ৩ মিনিট ২৪ সেকেন্ডের ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি লোহার কাটার দিয়ে গোয়ালঘরের শিকল কেটে ভেতরে প্রবেশ করেন। পরে দরজার ছিটকিনি খুলতে গিয়ে শব্দ হলে গোয়ালের গরুগুলো অস্থির হয়ে ওঠে এবং জোরে ডাকতে শুরু করে। গরুর ডাক শুনে বাড়ির মালিকের ঘুম ভেঙে গেলে তিনি বাইরে বেরিয়ে আসেন। পরে মালিকের ধাওয়া খেয়ে গরু রেখে পালিয়ে যায় চোর।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গরুর মালিক লাভলু শেখ বলেন, বাড়ি ও গোয়ালঘরে সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। চোরেরা প্রথমে একটি বাছুর টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বাছুরের চিৎকার এবং অন্য গরুগুলোর ডাকে তার ঘুম ভেঙে যায়। পরে পরিবারের সদস্যরা ‘চোর, চোর’ বলে চিৎকার করলে চোরেরা বাছুরটি ফেলে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই থানায় অভিযোগ করা হয়নি। তবে শনিবার (২৫ জুলাই) সিসিটিভি ফুটেজসহ স্থানীয় থানায় লিখিত অভিযোগ দিয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার আবেদন করবেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম