ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সীতাকুণ্ডে জাহাজভাঙ্গা কারখানায় বিষাক্ত গ্যাসে নিহত বেড়ে ৮ সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা

নকশি ফুল পিঠার রেসিপি

#

লাইফস্টাইল ডেস্ক

০২ জানুয়ারি, ২০২৪,  11:19 AM

news image

শীত এলেই পিঠা খাওয়ার ধুম পড়ে। এমন দিনে বিভিন্ন পিঠার মধ্যে নকশি পিঠার আবেদন বাঙালির কাছে সর্বজনীন। নকশি পিঠার রেসিপি আজকের প্রতিবেদনে তুলে ধরা হলো-

উপকরণ

আতপ চালের গুঁড়া ১ কেজি, লবণ ১ চা চামচ, পানি পরিমাণ মতো, ভাজার জন্য তেল ১ লিটার।

সিরার জন্য : গুড় ১ কেজি, পানি ২ কাপ। পিঠার নকশা কাটার জন্য লাগবে- খেজুরকাটা অথবা টুথপিক, বেলুন-পিঁড়ি।

প্রণালি

চালের গুঁড়া চালুনি দিয়ে ভালো করে চেলে নিতে হবে। এবার চুলায় পানি গরম করে তাতে লবণ দিতে হবে। ভালো করে ফুটে গেলে চালের গুঁড়া দিয়ে দিন। আঁচ কমিয়ে ভালো করে সিদ্ধ করে রুটির কাই করে নিন। হাতে ভালো করে মথে মসৃণ ডো বানিয়ে নিন। এবার বেলুন-পিঁড়িতে খানিকটা ডো নিয়ে মোটা রুটি বেলে নিন। একটা বাটিতে অল্প তেল আর অল্প পানি মিশিয়ে নিন। রুটির ওপর এই পানি ও তেলের মিশ্রণটা কয়েক ফোঁটা লাগিয়ে নিন। এতে নকশাকাটা সুন্দর ও মসৃণ হবে। 

পিঠার ওপর খেজুরকাটা বা টুথপিক দিয়ে পছন্দ মতো নকশা করে নিন। এভাবে সব পিঠা বানানো হলে ডুবো তেলে হালকা করে ভেজে তুলে নিন। ভাজা পিঠা কড়া রোদে দুই থেকে তিন দিন শুকিয়ে নিন এবং পরিবেশনের আগে আবার ডুবো তেলে ভেজে তুলে নিন। গুড় ও পানি জ্বাল করে সিরা করে নিন। ভাজা পিঠা একবার সিরায় ডুবিয়ে তুলে নিন। পরিবেশন করুন মচমচে মজাদার নকশি ফুল পিঠা।

লেখক: সোনিয়া রহমান, রন্ধনশিল্পী।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম