ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব ঘুষবাজের মহাগুরুরা সব সাধুবেশে, দিন গুনছে নিরাপদে ঘরে ঢোকার

নওগাঁয় সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার

#

২৭ জানুয়ারি, ২০২৬,  5:09 PM

news image

এম এ মজিদ, নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় একটি বাড়ির টয়লেটের সেপটিক ট্যাংক থেকে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর ২টার দিকে নওগাঁ সদর উপজেলার শিকারপুর ইউনিয়নের বিলভবানীপুর (পূর্বপাড়া) গ্রামের মনতাসুর রহমানের বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, ওই নারীকে অন্য কোথাও হত্যা করার পর মরদেহ গুমের উদ্দেশ্যে সেপটিক ট্যাংকের ভেতরে ফেলে রাখা হয়। এতে এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাড়ির মালিক মনতাসুর রহমান জানান, সোমবার সকাল ৮টার দিকে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোনে তাকে জানানো হয় তার বাড়ির টয়লেটের ট্যাংকের ভেতরে একটি নারীর মরদেহ রয়েছে। বিষয়টি নিশ্চিত হতে দেরি হওয়ায় তিনি সোমবার রাতে নওগাঁ সদর মডেল থানায় খবর দেন। পরে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক জানান, মরদেহটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। প্রাথমিকভাবে শরীরে আঘাতের কোনো চিহ্ন রয়েছে কি না, তা পরীক্ষা করা হচ্ছে। পরিচয় শনাক্তসহ ঘটনার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম