ঢাকা ২৫ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণ, অভিযুক্ত জামাই গ্রেপ্তার

#

নিজস্ব প্রতিনিধি

০৫ অক্টোবর, ২০২২,  12:35 PM

news image

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের ঘটনার মামলায় জামাই ফরহাদকে (৩৫) গ্রেপ্তার করেছে র‌্যাব। বুধবার (৫ অক্টোবর) ভোরে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। ফরহাদ নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে। র‌্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ১১ বছরের নাতি মারা গেলে মেয়েকে দেখতে জামাই ফরহাদের বাড়িতে যান ভুক্তভোগী শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের রুমে শাশুড়ি ঘুমিয়ে পড়ে।

রাত ৩টার দিকে ফরহাদ চুপিসারে তার শাশুড়ির শয়নকক্ষে প্রবেশ করে স্পর্শকাতর স্থানে হাত দেয়। ভুক্তভোগী বুঝতে পেরে তার মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরে এবং মেরে ফেলার ভয়-ভীতি দেখিয়ে ধর্ষণ করে।তিনি ভয়ে এবং লজ্জায় কাউকে বিষয়টি জানায়নি। পরদিন বিকেল ৪টার দিকে ভুক্তভোগী শারীরিকভাবে অসুস্থ হলে বিষয়টি তার মেয়েকে জানায় এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা গ্রহণ করে। পরবর্তীতে তিনি বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করেন। ঘটনার পর থেকে আসামি ফরহাদ পলাতক ছিলেন। পরবর্তীতে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার তুরাগ থানাধীন চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামি ফরহাদকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম