ঢাকা ২২ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
দেশে স্বর্ণের দামে বড় লাফ ময়মনসিংহ মেডিকেলে হামের উপসর্গ নিয়ে আরও ১ শিশুর মৃত্যু বিশ্বে জ্বালানি উদ্বেগ বাড়লেও তেলের মজুতে স্বস্তিতে চীন নতুন মাদকের নীরব বিস্তার অস্ট্রিয়ার বিপক্ষে নিশ্চিন্তে জিতবে আর্জেন্টিনা, বলছে অপ্টা ইসরায়েলের যে কোনও হামলার জবাব দেওয়া হবে: হিজবুল্লাহ হজ শেষে ফিরলেন ৬৩৪৪০ বাংলাদেশি রাজস্ব সংগ্রহে রেকর্ড, ১১ মাসে আদায় ৩ লাখ ৬০ হাজার ৬৪২ কোটি টাকা ইসরায়েল লেবানন থেকে না সরলে কোনো আলোচনা নয়: ইরান ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠলো কাতার, নিখোঁজ ১৮

নওগাঁয় মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

#

নিজস্ব প্রতিনিধি

০৩ এপ্রিল, ২০২২,  12:34 PM

news image

নওগাঁর রানীনগর উপজেলার দেউলা গ্রামের রতন সরকার নামের এক মাছ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (২ এপ্রিল) দিবাগত মধ্যরাতে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত রতন সরকার দেউল গ্রামের মৃত রবীন্দ্রনাথ সরকারের ছেলে। আজ রবিবার সকালে হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। রানীনগর থানার ওসি শাহিন আকন্দ জানান, নিহত রতন সরকার মাছের ব্যবসা করতেন। তার দুইটি পুকুর আছে। শনিবার দিবাগত মধ্যরাত পর্যন্ত সে পুকুর থেকে বাড়ি না আসায় পরিবারের লোকজন ও গ্রামবাসী তাকে খুঁজতে বের হয়।

পরে বাড়ির অদূরে সুশিল চন্দ্রের বাড়ির কাছে তার রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা জানান- অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, নিহতের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত আছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে পুলিশ দেউলা গ্রামের সুশিল চন্দ্র নামের এক ব্যক্তিকে আটক করেছে। পূর্ব শত্রুতার জের ধরে বা পারিবারিক দ্বন্দ্বের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। পুলিশ আজ রবিবার সকালে হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম