ঢাকা ৩০ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের ভোটগ্রহণ শেষ, চলছে গণনা হাম উপসর্গে আজ আরও ৭ মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ৩ দিনের ছুটি পে-স্কেল নিয়ে নতুন প্রজ্ঞাপন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পিএস পদে বিচারকের বৈধতা জানতে চেয়ে হাইকোর্টের রুল সোশ্যাল মিডিয়ায় ভুয়া তথ্য দ্রুত ছড়ায়: ডা. জাহেদ জাপান থেকে দেশের পথে প্রধানমন্ত্রী মৌলভীবাজারে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ তাহসিফের মৃত্যু নিয়ে প্রশ্ন, যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নওগাঁয় দাঁড়িয়ে থাকা বাসে আগুন

#

নিজস্ব প্রতিনিধি

২৭ নভেম্বর, ২০২৩,  4:55 PM

news image

নওগাঁর মহাদেবপুরে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। রবিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলা সদরে মাসুদ পেট্রোল পাম্পের বিপরীতে এই ঘটনা ঘটে। এ বিষয়ে মহাদেবপুর থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ১১টার দিকে একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। পরে টহল পুলিশ সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। বিষয়টি তদন্ত করা হবে। মহাদেবপুর ফায়ার সার্ভিসের টিম লিডার আশরাফুল রহমান বলেন, বাসে আগুন লাগার খবর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে। বাসের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম