ঢাকা ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
প্রজ্ঞাপন ছাড়াই বাড়তি বাসভাড়া আদায় এশিয়ান গেমসে পদকহীন বাংলাদেশ, ব্যাটিং ব্যর্থতায় প্রশ্নের মুখে নারী ক্রিকেট ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রী তারেক রহমান ও ডা. জুবাইদা রহমান মিয়ানমারের কারাগারে নারীরা অমানবিক নির্যাতনের শিকার: মানবাধিকার সংস্থা বছরের প্রথম দিনই বই পাবে শিক্ষার্থীরা, ৩০ নভেম্বরের মধ্যে পৌঁছাবে উপজেলায় কক্সবাজারে চাঞ্চল্যকর সাইফুল হত্যা: ২৪ ঘণ্টার মধ্যে আসামি গ্রেফতার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৬৫ শ্রীমঙ্গলে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ উত্তাল সাগর, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল দুর্যোগ মোকাবিলায় এক লাখ স্বেচ্ছাসেবীকে বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা

নওগাঁয় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে সওজ প্রকৌশলী নিহত

#

নিজস্ব প্রতিনিধি

২০ সেপ্টেম্বর, ২০২৬,  12:16 PM

news image

নওগাঁয় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় রাশেদুজ্জামানের সাত বছরের মেয়ে গুরুতর আহত হয়েছে।


শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের হাপানিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত মো. রাশেদুজ্জামান নওগাঁর মহাদেবপুর-পত্নীতলা সাব-ডিভিশন অফিসে কর্মরত ছিলেন।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে স্ত্রী ও মেয়েকে নিয়ে নওগাঁ শহর থেকে সিএনজিচালিত অটোরিকশা করে মহাদেবপুরে যাচ্ছিলেন নিহত রাশেদুজ্জামান। এসময় হাপানিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উপ-সহকারী প্রকৌশলী রাশেদুজ্জামান মারা যান। দুর্ঘটনায় তার সাত বছরের শিশু কন্যা রুমাইসা জামান গুরুতর আহত হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।


নওগাঁ সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবুল মনসুর আহমেদ বলেন, রাশেদুজ্জামান আমার একজন দায়িত্বশীল কর্মকর্তা ছিলেন। তার এভাবে চলে যাওয়া অত্যন্ত কষ্টদায়ক। তার স্ত্রী সুস্থ আছেন, তবে তার ছোট মেয়ে রুমাইসা গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে।


নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় ঘাতক ট্রাকটিকে শনাক্ত করতে এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম