ঢাকা ২৭ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

নওগাঁয় আগুনে পুড়ে একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিনিধি

১৮ নভেম্বর, ২০২৩,  10:59 AM

news image

নওগাঁর মান্দায় অগ্নিকাণ্ডে একটি বাড়ি সম্পূর্ণরুপে ভস্মীভূত এবং বাড়ির মালিক সমসের আলী(৬০) এর মৃত্যু হয়েছে। ভূমিহীন সমসের আলী কচুকুড়ি গ্রামের মৃত. সুবিদ আলীর ছেলে। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে জেলার মান্দা উপজেলার গনেশপুর হঠাৎপাড়া গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, রাত সাড়ে ১০টার দিকে রান্না ঘরের চুলা থেকে যেকোনো ভাবে এই আগুনের সূত্রপাত হয়েছে। খবর পেয়ে মান্দার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও সমসের ঘটনাস্থলেই মারা যান। তিনি দীর্ঘদিন যাবত তার স্ত্রীসহ এই বাড়িতেই বসবাস করে আসছিলেন। তার ২ ছেলে-মেয়ে অন্যত্র বসবাস করতেন।   মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোজাম্মেল হক কাজী জানান, দগ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। রান্নার চুলা অথবা কয়েলের আগুন থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম