ঢাকা ২৮ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
আশুলিয়ায় ইয়াবা তৈরির সরঞ্জামাদি ও ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ২ হাজার টাকা ছাড়াল ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম রাড্ডা ক্লিনিক দখলমুক্ত ঘোষণা, টাঙানো হয়েছে প্রতিষ্ঠানটির সাইনবোর্ড প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাৎ রূপপুরের জ্বালানিবাহী বিমানকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দেয়নি পাকিস্তান সপ্তম দিনেও থামেনি চুয়েট আন্দোলন প্রাথমিকের নিয়োগবঞ্চিতদের জন্য বড় সুখবর কক্সবাজার বিমানবন্দরের নবনির্মিত টার্মিনাল থেকে যাত্রীসেবা শুরু সাংবাদিকদের বিরুদ্ধে সাইবার আইনের অপপ্রয়োগ চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী লালমনিরহাটে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে নিহত বেড়ে ৪, আহত ৬

ধ্বংসস্তূপ থেকে ৬২ ঘণ্টা পর দুই বোনকে জীবিত উদ্ধার

#

আন্তর্জাতিক ডেস্ক

০৯ ফেব্রুয়ারি, ২০২৩,  4:21 PM

news image

তুরস্কে ভূমিকম্পের ধ্বংসস্তূপে চাপা পড়া দুই নারীকে দীর্ঘ ৬২ ঘণ্টা পর জীবিত উদ্ধার হয়েছে। স্থানীয় গাজিয়ানটেপ সরকারি কার্যালয় থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ওই দুই নারী ফাতেমা দেমির, ২৫, ও তার বোন মেরভি ভূমিকম্পে বিধ্বস্ত একটি ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন। দীর্ঘ ৬২ ঘণ্টা পর তাদের জীবিত উদ্ধার করা হয়। এদিকে, ফাতেমা দেমির উদ্ধারকারীদের জানান, যখন ভূমিকম্প হয় তখন হুসরা নামের তার আত্মীয় তার কাছেই ছিল। তিনি জানান, “যখন ভূমিকম্প হয়, তখন আমার মাথার উপর একটি কংক্রিটের স্লাব এসে পড়ে। আমি মেঝেতে পড়ে যাই। পাশেই হুসরা ছিল।

আমি চাপা পড়া অবস্থায় কয়েকবার তার হাত ধরার চেষ্টা করেছি, কিন্তু পারিনি।” শক্তিশালী ভূমিকম্পে লণ্ডভণ্ড হয়ে গেছে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশি সিরিয়ার তুক্তি সীমান্তবর্তী এলাকা। ঘটনায় দুই দেশে রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের সংখ্যা ১৫ হাজার ৩৮৩ জনে দাঁড়িয়েছে। মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে তুরস্কে তিন হাজার নিহতের সংখ্যা বেড়ে যায়। বর্তমানে সরকারি হিসাব অনুযায়ী দেশটিতে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৩৯১ জনে। তুরস্কের দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এই তথ্য নিশ্চিত করেছে। অন্যদিকে, সিরিয়ায় নিহতের সংখ্যা রিপোর্ট লেখা পর্যন্ত দুই হাজার ৯৯২ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে এক হাজার ৭৩০ জন বিদ্রোহী-নিয়ন্ত্রিত এলাকায় এবং এক হাজার ২৬২ জন সরকার-নিয়ন্ত্রিত এলাকায়। দুই দেশেই উদ্ধার কাজ এখনও চলছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। স্থানীয় সময় সোমবার ভোরে তুরস্কের দক্ষিণাঞ্চল ও প্রতিবেশী সিরিয়ার সীমান্তবর্তী এলাকায় ৭.৮ মাত্রার ভূমিকম্পটি আঘাত হানে। এতে দুই দেশের কবলিত এলাকা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ধসে পড়া কয়েক হাজার ভবনের নিচে চাপা পড়ে বহু মানুষ। আটকে পড়া অনেকে ধ্বংসস্তূপের নিচ থেকে সাহায্যের জন্য চিৎকার করছেন। সূত্র: সিএনএন

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম