ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ধেয়ে ঘূর্ণিঝড় ‘আসানি’, শঙ্কায় মিয়ানমার ও বাংলাদেশ

#

নিজস্ব প্রতিবেদক

১৭ মার্চ, ২০২২,  10:16 AM

news image

এবার ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আসানি’। আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে এই ঝড়। টেলিগ্রাফ ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, বুধবার ভারতীয় আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভারত মহাসাগরের দক্ষিণপশ্চিমে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। এটি আরও শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে আগামী সপ্তাহে বাংলাদেশ ও মিয়ানমারের উত্তরাঞ্চলে আঘাত হানতে পারে।  নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার পর এর নাম হবে ‘আসানি’। ২১ মার্চ এটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়ে ২২ মার্চ পর্যন্ত উত্তর ও উত্তরপশ্চিমের দিকে অগ্রসর হতে থাকবে। ২৩ মার্চ সকালে এটি বাংলাদেশের কাছাকাছি ও মিয়ানমারের উত্তরাঞ্চলে পৌঁছে যেতে পারে। বৃহস্পতি ও শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন দক্ষিণ আন্দামান সাগর উত্তাল থাকতে পারে। ভারতীয় আবহাওয়া অফিস বুধবার দেশটির জেলেদের দক্ষিণ বঙ্গোপসাগরের মধ্যাঞ্চল এবং তৎসংলগ্ন নিরক্ষীয় ভারত মহাসাগরে এবং বৃহস্পতিবার ও শুক্রবার দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও আন্দামান সাগর এলাকায় না যাওয়ার পরামর্শ দিয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম