ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশ-ব্রাজিল ম্যাচের সম্ভাব্য তারিখ প্রকাশ রংপুরে নৃশংসভাবে ৪ খুনের ঘটনায় বেড়িয়ে এল আঁতকে ওঠার মতো তথ্য ঢাকার আরও ৫০ ট্রাফিক সিগন্যাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা রেকর্ড দরপতনে ইরানি রিয়াল; ২০ লাখে মিলছে ১ ডলার টঙ্গীতে অর্ধগলিত লাশ উদ্ধার অভিষেক ম্যাচেই জ্বলে উঠলেন সালাহ গাড়ির কাগজপত্র হালনাগাদের সময় বাড়ল ২৯ অক্টোবর পর্যন্ত উসাইন বোল্টের রেকর্ড ভাঙল রোবট, এরপরই দেয়ালে সজোরে ধাক্কা চাঁদের পানি অনুসন্ধান মিশন স্থগিত করল চীন ৫ দিন দেশে ভারী বৃষ্টির পূর্বাভাস

ধেয়ে আসছে হারিকেন বেরিল

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ জুলাই, ২০২৪,  3:26 PM

news image

আটলান্টিক মহাসাগরে সৃষ্ট হওয়া হারিকেন বেরিল প্রবল শক্তি সঞ্চয় করে স্থলভাগের দিকে দ্রুতগতিতে ধেয়ে আসছে। ইতোমধ্যেই এই ঝড় ক্যাটাগরি-৩ তে পরিণত হয়েছে। শুক্রবার আটলান্টিক মহাসাগরে ঘূর্ণিঝড়ের রূপ নেয় হারিকেন বেরিল। শক্তিশালী এই ঝড় ক্যারিবীয় অঞ্চলে ঘণ্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে তাণ্ডব চালাতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবের আশঙ্কায় বার্বাডোস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট, গ্রানাডাইন দ্বীপপুঞ্জ, গ্রানাডা এবং টোবাগোতে ইতোমধ্যে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার (NHC) জানিয়েছে, রোববার (৩০ জুন) ভোর রাত থেকে হারিকেন বেরিল ক্যারিবীয় অঞ্চলের উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে আঘাত হানতে পারে।

এনএইচসি বলছে, ২০২৪ সালের চলতি মৌসুমের প্রথম হারিকেনটি রোববার সকালে বার্বাডোসের প্রায় ৬৭৫ কিলোমিটার পূর্ব-দক্ষিণ-পূর্বে অবস্থান করছে। আবহাওয়াবিদরা পূর্বাভাস দিয়েছেন, সোমবারের মধ্যে বেরিল ক্যাটাগরি-৪ হারিকেনে রূপ নিয়ে এটি আঘাত হানার সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৭৯ থেকে ২০৯ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার বলেছে, বেরিলের প্রভাবে এসব দ্বীপে ১৫ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বেরিলের আঘাতের সময় ক্যারিবীয় দ্বীপগুলোতে জোয়ারের স্তর স্বাভাবিকের তুলনায় ৬ থেকে ৯ ফুট বৃদ্ধি পেতে পারে। হারিকেন বেরিল সবার আগে আঘাত হানতে পারে পূর্ব আটলান্টিক মহাসাগর লাগোয়া উইন্ডওয়ার্ড দ্বীপপুঞ্জে। এরপর ডমিনিকা, মার্টিনিক, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট এবং গ্রানাডাইনস ও গ্রানাডার দিকে ধেয়ে যেতে পারে ঝড়টি।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম