ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোন্থা’ : ভারতের উপকূলীয় এলাকার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৮ অক্টোবর, ২০২৫,  11:30 AM

news image

বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করছে ভয়াবহ ঘূর্ণিঝড় ‘মোন্থা’। ক্রমেই এগিয়ে আসছে এটি। বর্তমানে ভারতের উপকূলের খুব কাছে চলে এসেছে। এর প্রভাবে হাজার হাজার বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। এছাড়া উপকূলীয় এলাকায় সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গণমাধ্যমটির প্রতিবেদনে জানানো হয়েছে, অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলীয় এলাকায় সব স্কুল, কলেজ ও সরকারি অফিস বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। জরুরি সেবা সংশ্লিষ্ট কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। জেলেপাড়ার মানুষদের সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে স্থানীয় প্রশাসন। ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ঘূর্ণিঝড় মন্থার প্রভাবে ভারতের পূর্ব ও দক্ষিণ-পূর্ব উপকূলে ঝুঁকি বাড়ছে। সোমবার থেকে অন্ধ্রপ্রদেশ ও ওডিশার উপকূলীয় এলাকা থেকে প্রায় ৫০ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) জানিয়েছে, ঘূর্ণিঝড়টি মঙ্গলবারের মধ্যে ‘তীব্র ঘূর্ণিঝড়ে’ পরিণত হয়ে অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে। বর্তমানে ঝড়টি বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিম অংশে অবস্থান করছে এবং দ্রুত শক্তি বাড়াচ্ছে। অন্ধ্রপ্রদেশের বিপর্যয় ব্যবস্থাপনা বিভাগের এক কর্মকর্তা রয়টার্সকে বলেন, কাকিনাডা জেলায় উপকূলের কাছের এলাকা থেকে মানুষকে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সরকারি প্রতিবেদনে বলা হয়েছে, ৪০-৫০ হাজার মানুষ এরই মধ্যে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন এবং প্রায় ৩৯ লাখ মানুষ সরাসরি প্রভাবিত হতে পারেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম