ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
আরও ১৬ লাখ হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত অবৈধ ২৫০ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বন্ধ করেছে স্বাস্থ্য অধিদপ্তর পরকীয়ার অভিযোগে নারী-পুরুষকে গাছে বেঁধে মারধর যুক্তরাষ্ট্রে বদলে যেতে পারে ইনস্টাগ্রাম ও ফেসবুক? যা জানা গেল অ্যাডহক কমিটি গঠনে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে জরুরি নির্দেশনা সিরাজগঞ্জে ট্রাক-পিকআপ সংঘর্ষে চালক নিহত, মহাসড়ক অবরোধ হরমুজ প্রণালি ও যুদ্ধবিরতি নিয়ে তুরস্ক-ইরানের পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়ার দল ঘোষণা, বাদ ওয়েদারাল্ড বিশ্বনবী (সা.)-এর শাফাআত কী ও কার জন্য বাংলাদেশকে নিয়ে আমার ধারণা ভুল ছিল: ডি ভিলিয়ার্স

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়ান’

#

আন্তর্জাতিক ডেস্ক

২৭ সেপ্টেম্বর, ২০২২,  3:56 PM

news image

গত কয়েকদিনে বিশ্বের বিভিন্ন দেশে আঘাত হেনেছে বেশ কয়েকটি ঘূর্ণিঝড়। ক্যাটাগরি ভেদে এর দু-একটি আবার রূপ নিয়েছে সুপার টাইফুনেও। এতে একদিকে যেমন প্রাণহানি হয়েছে, তেমনি এড়ানো যায়নি ক্ষয়ক্ষতিও। এর মধ্যেই এবার ক্যারিবিয়ান সাগরে শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ক্যাটাগরি-২ হারিকেন ‘ইয়ান’। ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইয়ান’, বড় বিপর্যয়ের শঙ্কা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, শক্তিশালী এ হারিকেনটি যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে। এরই মধ্যে হারিকেন ইয়ানের আঘাতে সম্ভাব্য ‘বড় বিপর্যয়ের’ জন্য প্রস্তুত হতে সতর্ক করেছেন ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস।

ইয়ানের প্রভাবে স্থানীয় সময় সোমবার (২৬ সেপ্টেম্বর) রাত থেকেই কিউবার দক্ষিণ উপকূলে প্রবল বাতাস বইতে শুরু করেছে। ইয়ান বুধবার (২৮ সেপ্টেম্বর) যেকোনো সময় ফ্লোরিডার পশ্চিম উপকূলে আঘাত হানতে পারে বলে জানিয়েছে স্থানীয় আবহাওয়া দফতর।   যদিও হারিকেনটি ফ্লোরিডাতেই আঘাত হানবে কিনা বা এর সুনির্দিষ্ট পথ কী হবে, তা অনিশ্চিত। তবে গভর্নর রন ডিসান্টিস ‘রাজ্যজুড়ে এর বিস্তৃত প্রভাব’ সম্পর্কে সতর্ক করেছেন। স্থানীয় বাসিন্দারা খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানি মজুত করা শুরু করেছেন।  ন্যাশনাল হারিকেন সেন্টার (এনএইচসি) বলছে, বর্তমান অবস্থান থেকে উত্তর দিকে অগ্রসর হওয়ায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে হারিকেন ইয়ান ‘দ্রুত শক্তিশালী’ হওয়ার শঙ্কা রয়েছে।   বাসিন্দাদের ‘শান্ত থেকে’ সব ধরনের প্রস্তুতি নেয়ার আহ্বান জানিয়ে সোমবার এক সংবাদ সম্মেলনে ফ্লোরিডার গভর্নর বলেছেন, ‘এটি (ইয়ান) এ মুহূর্তে সত্যিই একটি বড় হারিকেন।’ 

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম