ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ধারের টাকায় অর্থনীতি এগোবে না, অভ্যন্তরীণ রাজস্ব বাড়াতে হবে: অর্থ উপদেষ্টা

#

নিজস্ব প্রতিবেদক

১০ ডিসেম্বর, ২০২৫,  6:32 PM

news image

বিভিন্ন সংস্থা থেকে ধার নেয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, অর্থনীতি এগিয়ে নিতে অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। বুধবার (১০ ডিসেম্বর) জাতীয় ভ্যাট দিবস ও সপ্তাহ-২০২৫ উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রধান কার্যালয়ে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন। উপদেষ্টা বলেন, ধার নেয়া অর্থে দেশের অর্থনীতি এগোবে না। অভ্যন্তরীণ রাজস্ব আয় বাড়াতে হবে। জনগণের পরিশোধ করা ট্যাক্স-ভ্যাটের বিপরীতে সেবা নিশ্চিত করার দায়িত্ব সরকারের। তিনি আরও বলেন, আমাদের ট্যাক্স নির্ভর হওয়া উচিত; ভ্যাট নির্ভর না। ভ্যাট প্রদানে জটিলতা কমিয়ে আধুনিকায়ন করতে হবে। এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খান বলেন, আয়করে ফাঁকি বেশি হওয়ায় সংগ্রহ কম। ফাঁকিরোধে প্রশাসনিক কাঠামো পরিবর্তনের কথা ভাবা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম