ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ধামরাইয়ে সিলিন্ডার বিস্ফোরণ : শিশু মরিয়মের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

০৮ জানুয়ারি, ২০২৩,  10:45 AM

news image

ঢাকার ধামরাইয়ের একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় মরিয়ম (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (৮ জানুয়ারি) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শিশুটির বাবা-মাসহ আরও চারজন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে শনিবার ভোরে ধামরাইয়ের ইসলামপুর এলাকার এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- মো. মনজুরুল ইসলাম (৩৫), জোসনা আক্তার (২৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০) ও মরিয়ম (২)। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান জানান, মনজুরুল ইসলাম পোশাক কারখানায় কাজ করেন। শনিবার ভোরে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে ঘরে থাকা পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ সময় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে মনজুরুলের শ্যালিকা, ভাতিজি ও দুই বছরের শিশুকন্যা রয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ দগ্ধ হয়েছে। তার স্ত্রী জোসনা আক্তারের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। এ ছাড়াও সাদিয়া আক্তার দগ্ধ হয়েছেন ৭৫ শতাংশ। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। হোসনে আরা ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তারা জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম