ঢাকা ১৭ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ধামরাইয়ে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরও একজনের মৃত্যু

#

নিজস্ব প্রতিবেদক

১০ জানুয়ারি, ২০২৩,  11:11 AM

news image

ঢাকার ধামরাইয়ের ইসলামপুর এলাকার একটি বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের পাঁচজন দগ্ধের ঘটনায় জোসনা বেগম (২৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ জানুয়ারি) ভোরে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় আরও তিনজন এই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগে শনিবার ভোরে ধামরাইয়ের ইসলামপুর এলাকার এ ঘটনা ঘটে। এ ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন রয়েছেন- মো. মনজুরুল ইসলাম (৩৫), সাদিয়া আক্তার (১৯), হোসনে আরা (২০)। ইতোমধ্যে মৃত্যু হয়েছে মরিয়ম (২) ও জোসনা আক্তারের (২৫)। দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা মো. সুফিয়ান জানান, মনজুরুল ইসলাম পোশাক কারখানায় কাজ করেন। শনিবার ভোরে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গেলে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণ হয়। পরে ঘরে থাকা পরিবারের পাঁচজন দগ্ধ হন। এ সময় তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্নে নিয়ে আসা হয়। দগ্ধদের মধ্যে মনজুরুলের শ্যালিকা, ভাতিজি ও দুই বছরের শিশুকন্যা রয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছেন। তাদের মধ্যে মনজুরুলের শরীরের ৩৩ শতাংশ, সাদিয়া আক্তার ৭৫ শতাংশ, হোসনে আরা ২৫ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। তারা জরুরি বিভাগের চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে মনজুরুলের স্ত্রী জোসনা আক্তার ও তাদের ২ বছরের শিশুকন্যা মরিয়মের মৃত্যু হয়েছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম