ঢাকা ২৩ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ দেশের বিমান খাত নিয়ে সরকারের বিশাল পরিকল্পনা তুলে ধরলেন বিমানমন্ত্রী রংপুরে একই পরিবারের ৪ জনকে হত্যা, কারণ জানাল পুলিশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর বঙ্গভবনে রাষ্ট্রপতির কার্যক্রম শুরু জানালা দিয়ে পানি চাইছিল দুই শিশু, তালা ভেঙে মিলল মায়ের মরদেহ ফেসবুকে শিক্ষকদের সরকারবিরোধী পোস্ট মনিটরিংয়ে নতুন নিয়ম গ্যাসের অভাবে বন্ধ আশুগঞ্জ সার কারখানা, নষ্ট হচ্ছে যন্ত্রপাতি

ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি : খাদ্যমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

০৮ সেপ্টেম্বর, ২০২২,  2:04 PM

news image

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, এবার আমন ধানে কৃষকরা যেন ন্যায্যমূল্য পায়, সেটা নিয়ে কাজ চলছে। ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করতে আমরা প্রস্তুত আছি। এ ছাড়া সরকারিভাবে খোলাবাজারে বিক্রি ওএমএস (ওপেন মার্কেট সেল) ও খাদ্যবান্ধব কর্মসূচি চালু হওয়ায় ইতোমধ্যে বাজারে চালের দাম কেজি প্রতি ৫ থেকে ৬ টাকা কমেছে। চালের দাম আরও কমবে বলেও জানিয়েছেন তিনি।বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) বেলা ১১টায় নওগাঁর পোরশা উপজেলার সারাইগাছি বাজারে ওএমএস (ওপেন মার্কেট সেল) কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান খাদ্যমন্ত্রী। সাধন চন্দ্র মজুমদার বলেন, গত ১ সেপ্টেম্বর থেকে সারাদেশে ওএমএস (ওপেন মার্কেট সেল) ও খাদ্যবান্ধব কর্মসূচি শুরু হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে দেশের ৫০ লাখ হতদরিদ্র জনগোষ্ঠীকে ১৫ টাকা কেজি দরে প্রতি মাসে ৩০ কেজি চাল দেওয়া হচ্ছে। এ ছাড়া ওএমএস সপ্তাহে ৫ দিন চলছে। সারাদেশে ২ হাজার ৩৭০ জন ডিলারের মাধ্যমে ওএমএস বিতরণ করা হচ্ছে। তিনি আরও বলেন, আগে একজন ওএমএসের ডিলার এক টন চালের বরাদ্দ পেতেন। এবার প্রত্যেক ডিলার দু’টন চাল বরাদ্দ পাচ্ছেন। ওএমএস কেন্দ্রে টিসিবি কার্ডধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ছাড়া সমাজের পিছিয়ে পড়া এবং তৃতীয় লিঙ্গের মানুষরা অগ্রাধিকার পাবেন। টিসিবি কার্ডধারীরা কার্ড দেখিয়ে এবং সাধারণ মানুষ জাতীয় পরিচয়পত্র দেখিয়ে মাসে দু’বার ৫ কেজি করে চাল কিনতে পারবেন। এক ব্যক্তি যাতে বারবার চাল কিনতে না পারেন, সেটা নিশ্চিত করা হচ্ছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম