ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ধানুশ-ঐশ্বরিয়ার বিচ্ছেদের নতুন মোড়

#

বিনোদন ডেস্ক

২০ জানুয়ারি, ২০২২,  4:58 PM

news image

দক্ষিণী সিনেমার সুপারস্টার ধানুশ ও ঐশ্বরিয়ার বিবাহবিচ্ছেদ নিয়ে নতুন নতুন বিষয় সামনে আসছে। গত ১৭ জানুয়ারি দুজনেই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন।  এদিকে নতুন খবর হলো এই, মেয়ে ঐশ্বরিয়ার বিয়ে টেকাতে নাকি তামিল সুপারস্টার রজনীকান্ত জামাইয়ের সঙ্গে দেখা করতে চেয়েছিলেন। এতে নাকি ধানুশ রাজই হননি। সর্বভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রজনীকান্ত তার জামাই ধানুশের সঙ্গে দেখা করে বিবাদ মেটাতে চেয়েছিলেন।

কিন্তু ধানুশ শ্বশুরের সঙ্গে সাক্ষাৎ এড়িয়ে গেছেন বার বার। তার কারণ, রজনীকান্তকে অপমান করতে চান না  তিনি। এদিকে ধানুশের বাবা তামিল পরিচালক কস্তুরী রাজা জানিয়েছেন, ধানুশ এবং ঐশ্বরিয়ার নাকি বিবাহবিচ্ছেদ হচ্ছে না। দুই পরিবারের মধ্যে বিবাদ বেঁধেছে কেবল। আরও একটি সংবাদমাধ্যম জানাচ্ছে, ধানুশ এবং ঐশ্বরিয়া আইনি বিচ্ছেদের পথে হাঁটবেন না। কারণ দুজনে আইনের চোখে দম্পতিই থাকতে চান। এক ছাদের তলায় না থেকেও নিজেদের সন্তান যাত্রা রাজা (১৬) এবং লিঙ্গা রাজার (১২) অভিভাবকত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম