ঢাকা ৩০ সেপ্টেম্বর, ২০২৬
সংবাদ শিরোনাম
হৃদরোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সচেতনতার কোনো বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী একযোগে ৬৮ এসিল্যান্ডকে প্রত্যাহার ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা ভারতে একের পর এক ঐতিহাসিক মসজিদ ভাঙার হিড়িক এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা: তথ্য উপদেষ্টা তামাবিল স্থলবন্দর দিয়ে ফের শুরু হচ্ছে আমদানি-রপ্তানি দক্ষিণ-পূর্বাঞ্চলে ঝড়ের শঙ্কা, দুই সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত গুম প্রতিরোধ, মানবাধিকার ও সম্পত্তি হস্তান্তর আইন: ন্যায়বিচারে নতুন দিগন্ত বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় দিলো যুক্তরাষ্ট্র জেলা শহরে চালু হচ্ছে স্কুলবাস

ধানমন্ডি ৩২-এ শ্রদ্ধা জানাতে এসে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্য আটক

#

নিজস্ব প্রতিবেদক

১৫ আগস্ট, ২০২৬,  6:46 PM

news image

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে অর্ণব দাস (৩৭) নামে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় সদস্যকে আটক করেছে পুলিশ।শনিবার (১৫ আগস্ট) সকালে ধানমন্ডি ৩২ এলাকায় অবস্থানকালে তাকে আটক করা হয়। পরে পুলিশের গাড়িতে করে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমদাদুল ইসলাম তৈয়ব এ তথ্য নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির নাম অর্ণব দাস। তার বাড়ি টাঙ্গাইলে। প্রাথমিকভাবে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

১৫ আগস্ট ঘিরে শুক্রবার দিবাগত রাত থেকেই ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে জানিয়ে ওসি বলেন, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে।

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী ঘিরে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভেঙে দেওয়া বাড়ি ও আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সকাল থেকেই সেখানে পুলিশের ব্যাপক উপস্থিতি দেখা গেছে।

সকাল থেকে বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। একইসঙ্গে উৎসুক লোকজনকেও সেখানে ভিড় করতে দেখা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতির পাশাপাশি পুলিশের সাঁজোয়া যানও প্রস্তুত রাখা হয়েছে। 

প্রসঙ্গত, আজ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম শাহাদাতবার্ষিকী। ১৯৭৫ সালের ১৫ আগস্ট ভোররাতে ঘাতকরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে। সেই বর্বরোচিত হত্যাকাণ্ডে ঘাতকদের হাত থেকে রেহাই পায়নি শিশু রাসেল, এমনকি অন্তঃসত্ত্বা নারীও। এই রাতে বুলেটের আঘাতে নৃশংসভাবে বঙ্গবন্ধুর পরিবারের ১৮ জনকে হত্যা করা হয়।

২০২৪ সালের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হয়ে দেশের বাইরে অবস্থান করায় সেখান থেকে আওয়ামী লীগের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছেন দলটির কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতারা। এছাড়া যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসহযোগী সংগঠনগুলো বঙ্গবন্ধুর প্রতি শোক জানিয়ে পোস্টারিং, খাবার বিতরণ, দোয়া ও মাহফিলের আয়োজন করেছে। ১৫ আগস্ট উপলক্ষে প্রবাসে বিভিন্ন সামাজিক-রাজনৈতিক সংগঠনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছেন দলটির নেতারা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম