ঢাকা ১৮ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে বাস-ডাম্প ট্রাক সংঘর্ষে নিহত ৩ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ মহাসড়কে গতি সীমাসহ ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী কেল্লা বাবার মাজারের দানবাক্সে মিলল ১২ বস্তা টাকা কাতার পৌঁছেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান দুই জঙ্গিসহ জেল পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক: কারা মহাপরিদর্শক হঠাৎ বিশ্ববাজারে সোনার দামে পতন মহাসড়কে ট্রাফিক আইন ভাঙলেই অটো ফাইন পদত্যাগ করছেন পিএসসির চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের গ্রিসে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহী নিহত

ধানমন্ডির রেস্টুরেন্টের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে

#

নিজস্ব প্রতিবেদক

২৫ জুলাই, ২০২৪,  11:11 AM

news image

রাজধানীর ধানমন্ডিতে ফরেস্ট লাউঞ্জ নামে একটি রেস্টুরেন্টের আগুন পৌনে দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (২৫ জুলাই) ভোর সাড়ে ৬টার দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন। তিনি বলেন, ভোর ৪টা ৪৫ মিনিটে ধানমন্ডি ১০/এ এলাকার ফরেস্ট লাউঞ্জ রেস্টুরেন্টে আগুন লাগার খবর আসে। পরে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে মোহাম্মদপুর ও হাজারিবাগ ফায়ার স্টেশনের চারটি ইউনিট। ভোর সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা সম্ভব হয়। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতি সম্পর্কে কিছুই জানা যায়নি বলে জানান খালেদা ইয়াসমিন।


logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম