ঢাকা ২৫ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ৮ জেলে উদ্ধার, নিখোঁজ ৫ বাণিজ্যিক কোচিং কার্যক্রমে সম্পৃক্ত হতে পারবেন না বিচারকরা ঈদে মিলাদুন্নবীর ছুটি পাবেন না যারা আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭ চীনা পণ্য ও মার্কিন নীতি: ট্রান্সশিপমেন্টকে ‘প্রতারণা’ বলছে যুক্তরাষ্ট্র, নজরে সিঙ্গাপুর ইরানের বিরুদ্ধে ট্রাম্পের নিষেধাজ্ঞা ‘লোকদেখানো’ দাবি মার্কিন সিনেটরের ঝিনাইদহে সড়কে প্রাণ গেল শ্রমিক নেতার কক্সবাজারে প্যারাবন নিধন মামলায় সাতজনের কারাদণ্ড অনলাইনে ধুতুরা বিক্রির দায়ে অ্যামাজন-সুইগি-বিগবাস্কেটের লাইসেন্স স্থগিত

ধানবোঝাই ট্রলির সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

#

নিজস্ব প্রতিনিধি

১৫ ডিসেম্বর, ২০২৫,  10:59 AM

news image

দিনাজপুরের বীরগঞ্জে ধানবোঝাই ট্রলির সঙ্গে চার্জার ভ্যানের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ দু’জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানচালকসহ দু’জন। রবিবার রাত সাড়ে ৭টার দিকে বীরগঞ্জ উপজেলার কবিরাজহাটে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- আবু সাঈদ (৮) বীরগঞ্জ উপজেলার ডাঙ্গারহাট গ্রামের আফজাল হোসেনের ছেলে ও আনারুল ইসলাম (৬৫) ভোগনগর কলকটি গ্রামের মৃত ফজল হোসেনের ছেলে। দুর্ঘটনায় আহত ভ্যানচালক ভোগনগর ইউনিয়নের ভোগনগর কলকটি গ্রামের আলিম উদ্দিনের ছেলে মো. আব্দুস সালাম (৫৫) ও যাত্রী ভোগনগর গ্রামের মো. মতিয়ার হোসেনের স্ত্রী সুলতানা বেগম (৬০)। পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার সন্ধ্যায় একটি ট্রলিটি বীরগঞ্জের গোলাপগঞ্জ বাজার থেকে ধানবোঝাই করে কবিরাজহাটে যাচ্ছিল। পথে কবিরাজহাটের কাছে ট্রলির এক্সেল ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে চার্জার ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এ সময় ট্রলিটি পথচারীদের ওপর উঠে যায়।  এতে ঘটনাস্থলেই শিশু আবু সাঈদ ও আনারুল ইসলাম মারা যান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আহতদের উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আফরোজ সুলতানা জানান, অবস্থার অবনতি হলে সুলতানা বেগম এবং মো. আবু সাঈদকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এ সময় পথেই শিশু মো. আবু সাঈদ মারা যায়। অপর আহত মো. আব্দুস সালাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি চিকিৎসাধীন রয়েছেন। বীরগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম