ঢাকা ২৬ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৯ শিশুর মৃত্যু ডিএনসিসি'র উদ্যোগে ২৮ জুন অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ভূমিকম্পের আঘাতের পর ভেনেজুয়েলায় ২০টির বেশি আফটারশক রামিসা ধর্ষণ-হত্যা: আসামি পক্ষে স্টেট ডিফেন্স নিয়োগ ভিসা নিয়ে সুখবর দিলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী ‘৫০ বছরে আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ’ তিস্তা ব্যবস্থাপনায় বাংলাদেশকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস চীনের প্রচলিত বাজেটের মডেলকে পরিবর্তন করার চেষ্টা করেছি: অর্থমন্ত্রী দেশে প্রায় ৮২ লাখ মানুষ মাদক ব্যবহার করছে ৪৩তম বিসিএস: নন ক্যাডারের ফল পুনরায় প্রকাশের নির্দেশ

ধানখেত থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার

#

নিজস্ব প্রতিনিধি

০১ মার্চ, ২০২৩,  1:11 PM

news image

ময়মনসিংহ সদর উপজেলার গোষ্ঠা পশ্চিম পাড়া এলাকায় ধানখেত থেকে এক পুলিশ সদস্যের স্ত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (১ মার্চ) দুপুরে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ৮টায় মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত ব্যক্তি মুক্তাগাছার সৈয়দ গ্রামের পুলিশ সদস্য সুজন হাসানের স্ত্রী মৌসুমী আক্তার (২৫)। সুজন বর্তমানে নারায়ণগঞ্জ পুলিশ লাইনসে কর্মরত। ওসি শাহ কামাল আকন্দ জানান, বুধবার সকালে গোষ্ঠা পশ্চিম পাড়ার ধানখেতে মরদেহ দেখে পুলিশে সংবাদ দেয় স্থানীয়রা। পরে ধানখেত থেকে মৌসুমীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। তার মৃত্যু কীভাবে হয়েছে তা তদন্ত করে বলা যাবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম