ঢাকা ১৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে মা-ছেলেসহ ৩ ‘পেশাদার’ মাদক কারবারি গ্রেপ্তার, ইয়াবা উদ্ধার ঢাকার আবাসিক ভবনে আগুন হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর প্রাণহানি নতুন স্বরাষ্ট্রমন্ত্রী এ্যানি, এলজিআরডিতে সালাহউদ্দিন চকরিয়ায় সড়কে ঝরল ৪ প্রাণ প্রভাতী ইন্স্যুরেন্স পিএলসি- এর চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পুনঃনির্বাচিত প্রভাতী ইন্সুরেন্স পিএলসি এর ৩০ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত দুদকের অভিযোগ পরিসমাপ্তি : ষড়যন্ত্রের শিকার বিআইডব্লিউটিএ’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী সাইদুর রহমান এনআইডিতে জন্ম তারিখ সংশোধন নিষ্পত্তি করবে মাঠ পর্যায়ের কর্মকর্তারা রাষ্ট্রপতি পদে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল

ধাওয়ানের মতো উদযাপন করায় পাকিস্তানি স্পিনারকে জরিমানা!

#

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি, ২০২২,  11:08 AM

news image

ভারতের তারকা ব্যাটসম্যান শিখর ধাওয়ানের মতো উদযাপন করার কারণে পাকিস্তানের অফ-স্পিনার সাজিদ খানকে দুইবার জরিমানা করা হয়েছে। অবশ্য আন্তর্জাতিক ক্রিকেট তাকে কোনো বিড়ম্বনায় পড়তে হয়নি। পাকিস্তানের প্রথম শ্রেণির ক্রিকেটে সাজিদ খানকে জরিমানা গুণতে হয়েছে। কারণ অনেকটা ধাওয়ানকে নকল করে তার এমন উদযাপন অনেকের কাছে পছন্দ নয়।  তবে সাজিদ খানের দাবি, তিনি ধাওয়ানকে নকল করেন না।

এটি তার সম্পূর্ণ নিজস্ব ভঙ্গি। তিনি স্কুলে থাকতেই কোনো উইকেট তুলে নিলে এমন করে উদযাপন করতেন। সোমবার এ বিষয়ে সাজিদ খান বলেন, সবার উদযাপনের একটা নিজস্ব ভঙ্গি আছে। অনেকে বলে আমি শিখর ধাওয়ানকে নকল করি। আমি স্কুল ক্রিকেট থেকেই এমন করে উদযাপন করে আসছি। আর আপনাদের নজর আনার জন্য বলছি, এরকম করে উদযাপন করায় প্রথম শ্রেণির ক্রিকেটে আমাকে দুইবার জরিমানা করা হয়েছে। তবে এখন সবাই এটি পছন্দ করছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম