ঢাকা ২৪ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
সাভারে ভার্কের উদ্যোগে চাকরি মেলা ও শিক্ষানবিশ সমাবেশে চাকুরী প্রার্থীদের ভীড় নলছিটি সুবিদপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আলোচনায় বাবলু তালুকদার রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ১৩৭ কোটি টাকার সহায়তা চুক্তি স্বাক্ষর জুনের ২৩ দিনে রেমিট্যান্স এলো ২২৪ কোটি ডলার হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু জামায়াতপন্থি ডিএজি-এএজিদের পদত্যাগ রাজনৈতিক স্ট্যান্টবাজি’ বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ হত্যাচেষ্টা মামলায় কণ্ঠশিল্পী মমতাজ গ্রেপ্তার

ধষর্ণচেষ্টার বিচার চাওয়ায় বাবাকে মারধরের ঘটনায় এএসআই প্রত্যাহার

#

নিজস্ব প্রতিনিধি

২১ আগস্ট, ২০২২,  11:50 AM

news image

পাঁচ বছরের শিশুকন্যাকে ধর্ষণচেষ্টার বিচার চাওয়ায় তার বাবাকে মারধরের অভিযোগ উঠেছে মানিকগঞ্জের শিবালয় থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আরিফ হোসেনের নামে। এ ঘটনায় ওই এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। মারধরের শিকার ওই ব্যক্তির বাড়ি শিবালয় উপজেলায়। তিনি সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২১ আগস্ট) সকালে শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নুরজাহান লাবনী এ তথ্য এ নিশ্চিত করেছেন। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, প্রায় এক মাস আগে শিবালয়ের রূপসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুল মান্নান মিয়ার ভাই রজ্জব ৫ বছর বয়সী এক শিশুকে ধষর্ণের চেষ্টা করেন। সে সময় শিশুটির বাবা ভয়ে থানায় মামলা করতে পারেননি। সপ্তাহখানেক আগে শিবালয় থানায় মামলা করেন তিনি। শনিবার (২০ আগস্ট) সন্ধ্যায় মামলার খবর নিতে থানায় গেলে ডিউটি অফিসার এএসআই আরিফ হোসেন তার সঙ্গে খারাপ আচরণ করেন। একপর্যায়ে থানার ভেতরে তাকে মারধর করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন। পুলিশ কর্মকর্তা নুরজাহান লাবণী বলেন, মারধরের ঘটনায় শনিবার (২০ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে এএসআই আরিফ হোসেনকে প্রত্যাহার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। শিশুটির বাবার করা মামলার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম