ঢাকা ২৮ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
জ্বালানি তেলের অবৈধ মজুতের তথ্য দিলেই পুরস্কার টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত পদ্মা নদীতে বাস পড়ে যাওয়ার ঘটনায় দুই নারীর লাশ উদ্ধার কর্মক্ষেত্রে যৌন হয়রানির শিকার ১৫ শতাংশ গণমাধ্যমকর্মী: জরিপ পাঠ্যবইয়ে ফুটবল-ক্রিকেট-দাবাসহ ৭ খেলা যুক্ত করার নির্দেশ দেশের ১৮ তম অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল দেশে জ্বালানির দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই: তথ্যমন্ত্রী ঈদ শেষে ফিরতি যাত্রায় নিরাপত্তায় জোর, অতিরিক্ত ভাড়া না নেওয়ার নির্দেশ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি প্রকাশ, শুরু ১৫ এপ্রিল কক্সবাজারে বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক খোরশেদ আলম খুন

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি: ৪ দিন পর ভেসে উঠলো ৪ জনের মরদেহ

#

নিজস্ব প্রতিবেদক

০৯ জানুয়ারি, ২০২২,  10:24 AM

news image

নারায়ণগঞ্জের ফতুলায় ধলেশ্বরী নদীতে ট্রলারডুবির চার দিন পর নিখোঁজ ১০ জনের মধ্যে মা-মেয়েসহ ৪ জনের মরদেহ ভেসে উঠেছে। রোববার (৯ জানুয়ারি) তাদের মরদেহ ভেসে থাকতে দেখে উদ্ধারকাজ চালানো শুরু হয়েছে। এর আগে গত ৮ জানুয়ারি ট্রলারডুবির চার দিনেও নিখোঁজ ১০ জনের সন্ধান না মেলায় বিক্ষোভ করে স্বজনরা। এদিকে ডুবে যাওয়া ট্রলারটি শনাক্ত ও নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে নৌবাহিনী, কোস্টগার্ড ও ফায়ার সার্ভিস। গত ৫ জানুয়ারি সকালে ফতুল্লার বক্তাবলী সিপাইবাড়ি খেয়াঘাট থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি ধর্মগঞ্জ খেয়াঘাটের উদ্দেশে ছেড়ে যায়। ধলেশ্বরী নদীর মাঝখানে পৌঁছালে বরিশাল থেকে ঢাকাগামী এমভি ফারহান নামে একটি যাত্রীবাহী লঞ্চের ধাক্কা লাগলে ডুবে যায় ট্রলারটি। এ সময় অধিকাংশ যাত্রী সাঁতরে তীরে উঠতে পারলেও একই পরিবারের চারজনসহ, ৬ যাত্রী নিখোঁজ হন।  ঘটনার পঞ্চম দিন পার হলেও এখনো কাউকে উদ্ধার করতে না পারায় স্বজনদের আর্তনাদ ক্রমেই বাড়ছে। এদিকে ঘন কুয়াশায় উদ্ধার অভিযানে বেগ পেতে হচ্ছে বলে জানায় ফায়ার সার্ভিস। স্থানীয়দের অভিযোগ, ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রীবহন করায় নদীটির এ পথে প্রায়ই ঘটে দুর্ঘটনা।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম