ঢাকা ৩০ এপ্রিল, ২০২৬
সংবাদ শিরোনাম
ডেমরায় কালি তৈরির কারখানায় আগুন প্রধানমন্ত্রীর সঙ্গে বৌদ্ধ সম্প্রদায়ের নেতাদের সাক্ষাৎ দুর্ঘটনার সময় বাসে আটকে মৃত্যু ঠেকাতে নতুন নির্দেশনা বিআরটিএর হাইকোর্টে জামিন পেলেন ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় গ্রেপ্তার ইমি বিশ্বকাপে না খেলার সিদ্ধান্ত সরকারের ‘বড় ভুল’ ছিল দুই মামলায় জামিন পেলেন আইভী ব্যাটারিচালিত রিকশা গলার কাঁটা, দিনে গিলছে ৯০০ থেকে ১১০০ ওয়াটবিদ্যুৎ দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমল ইরানি রিয়ালের রেকর্ড পতন, অতিষ্ট জনজীবন লিমনের মরদেহ দেশে ফিরবে ৪ মে

ধলেশ্বরী নদীতে ট্রলারডুবি: এমভি ফারহানের মাস্টার-চালকসহ আটক ৬

#

নিজস্ব প্রতিবেদক

০৫ জানুয়ারি, ২০২২,  10:17 PM

news image

নারায়ণগঞ্জে ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় ওই লঞ্চটি জব্দ করা হয়েছে। এ ছাড়া ওই লঞ্চের দুই মাস্টার ও দুই চালকসহ ৬ জনকে আটক করেছে নৌ-পুলিশ। আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে। বুধবার (৫ জানুয়ারি) রাতে এসব তথ্য নিশ্চিত করেছে বিআইডব্লিউটিএ। জানা গেছে,

এমভি ফারহান-৬ লঞ্চের রুট পারমিটও বাতিল করা হয়েছে। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে। এদিকে, সারাদিন ফায়ার সার্ভিসের ডুবুরিরা উদ্ধার অভিযান চালিয়েও ডুবে যাওয়া ট্রলারের সন্ধান পাননি এবং জীবিত বা মৃত কাউকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যায় উদ্ধার কাজ স্থগিত করা হয়েছে। লঞ্চ মালিক সমিতি জানিয়েছে, এমভি ফারহান-৬ যাত্রীবাহী লঞ্চটির মালিক বরিশাল-৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু। নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরী নদীতে এমভি ফারহান-৬ লঞ্চের ধাক্কায় অর্ধশত যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। এ ঘটনায় একই পরিবারের চার সদস্যসহ মোট ৯ জন নিখোঁজ রয়েছেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম