ঢাকা ২৪ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
রাশিয়ায় ডে-কেয়ার সেন্টারে ড্রোনের ধ্বংসাবশেষ আছড়ে পড়ে দুই শিশু নিহত নিউইয়র্কে দুর্বৃত্তের গুলিতে বাংলাদেশি নিহত, আহত আরেকজন হাসপাতালে নাইটক্লাব-কাণ্ডে তদন্তের মুখে ইংলিশ পেসার ভারী বৃষ্টিতে গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০ সিলেটে ৯ মামলা, আওয়ামী লীগের ১৫০ জন আসামি যুক্তরাজ্যে রুশ রাষ্ট্রদূত নেই, সম্পর্ক অবনতির দায় লন্ডনের: মস্কো আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু মেডিকেল কলেজে ৫০ ও জেলা হাসপাতালে ১০ শয্যার ডায়ালাইসিস ইউনিট হবে: স্বাস্থ্যমন্ত্রী ইতিহাস গড়ে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে বাংলাদেশ

ধলেশ্বরীতে নদীতে ট্রলারডুবি: ভেসে উঠল সেই তাসফিয়ার লাশ

#

নিজস্ব প্রতিবেদক

১১ জানুয়ারি, ২০২২,  2:41 PM

news image

নারায়ণগঞ্জের ফতুল্লায় ধলেশ্বরীতে নদীতে ট্রলারডুবির ঘটনায় মা ও ভাইবোনের পর এবার ভেসে উঠেছে শিশু তাসফিয়ার লাশ। মঙ্গলবার সকাল ৮টায়  ধলেশ্বরীতে তার লাশ ভেসে ওঠে। এর আগে তাসফিয়ার মা ও বড়ভাই বোনসহ ৯ জনের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে ফায়ার সার্ভিস। তাসফিয়া (দুই বছর) ফতুল্লার চরমধ্যনগর এলাকার সোহেল মিয়ার শিশুকন্যা। গত ৫ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় সোহেল মিয়ার স্ত্রী জেসমিন আক্তার (৩৫) ও তার বড় মেয়ে তাসমিন আক্তার (২০), ছেলে তাসমিম (৫) ও তাসফিয়াকে নিয়ে আত্মীয়র বাসায় যেতে ধলেশ্বরী নদী পার হতে ট্রলারে ওঠেন। ওই সময় ঘন কুয়াশায় ট্রলারটি মাঝ নদীতে গিয়ে এমভি ফারহান-৬ লঞ্চের সামনে গিয়ে ধাক্কা লাগলে ডুবে যায়।

এতে ট্রলারটিতে প্রায় ৪০-৪৫ যাত্রী ছিল। অনেকেই তখন সাঁতরিয়ে তীরে উঠতে পারলেও সোহেল মিয়ার পরিবারের চারজনসহ ১০ জন নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জ অফিসের উপসহকারী পরিচালক আবদুল্লাহ আল আরেফিন জানান, ধলেশ্বরীর গভীরতা ৮০ ফুট। তাই শীতে পানি ঠাণ্ডা থাকায় লাশ ভেসে উঠতে সময় লেগেছে। তিনি আরও জানান, ডুবে যাওয়া ট্রলারটির সন্ধান পাওয়া যায়নি। ডুবুরিরাও ধলেশ্বরীর পচা দুর্গন্ধযুক্ত পানিতে নেমে বেশি সময় থাকতে পারে না। আর ময়লার কারণে এ পানির নিচে কিছুই দেখা যায় না। এ জন্য উদ্ধারকাজে বিঘ্ন হয়েছে। উল্লেখ্য, এমভি ফারহান-৬ লঞ্চের চালক, মাস্টার ও সুকানিসহ তিনজনকে পুলিশ গ্রেফতার করে তাদের বিরুদ্ধে ফতুল্লা থানায় মামলা করেছে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম