ঢাকা ২৯ মার্চ, ২০২৬
সংবাদ শিরোনাম
বাংলাদেশে আইপিএল সম্প্রচারে বাধা নেই: তথ্যমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘খারাপের চেয়ে খারাপ’ অপরাধীদের তালিকায় ১০ বাংলাদেশি কুয়েত বিমানবন্দরে ব্যাপক হামলা, রাডার ব্যবস্থা ক্ষতিগ্রস্ত পঞ্চগড়ে শিলাবৃষ্টি ও কালবৈশাখীতে লন্ডভন্ড ঘরবাড়ি, মৃত ১ স্পিকারের সহধর্মিণীর মৃত্যুতে জামায়াত আমিরের শোক ৪ দিনের সফরে পাবনা যাচ্ছেন রাষ্ট্রপতি স্পিকার হাফিজ উদ্দিনের সহধর্মিণী দিলারা হাফিজ আর নেই পুলিশকে আগের পোশাকে ফেরাতে কাজ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী এবার ইরানের বিশ্ববিদ্যালয়ে হামলা দেশের সব পেট্রোল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগের সিদ্ধান্ত

ধর্ষণের প্রমাণ না মেলায় টাঙ্গাইলের বড় মনিরের জামিন

#

নিজস্ব প্রতিবেদক

০৯ অক্টোবর, ২০২৩,  1:54 PM

news image

ধর্ষণ মামলায় টাঙ্গাইল আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রের হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ডিএনএ টেস্টের রিপোর্ট বড় মনিরের পক্ষে আসায় আপিল বিভাগ এ আদেশ দিয়েছেন। সোমবার (৯ অক্টোবর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই ডিএনএ টেস্ট রিপোর্টের ওপর শুনানির পর আদালত এ আদেশ দেন। এই আদেশের ফলে বড় মনিরের কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী। বড় মনিরের আইনজীবী সাঈদ আহমেদ রাজা বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, গত ২১ আগস্ট ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রকে হাইকোর্টের দেওয়া জা‌মিন ৯ অক্টোবর পর্যন্ত স্থগিত থাকবে বলে আদেশ দেন আপিল বিভাগ। একইসঙ্গে এ সময়ের মধ্যে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্ট রিপোর্ট জমা দিতে নির্দেশ দেন আদালত। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। গত ১২ জুলাই ধর্ষণ মামলায় টাঙ্গাইল শহর আওয়ামী লী‌গের সহ-সভাপতি গোলাম কিবরিয়া ওরফে বড় ম‌নি‌রকে হাইকোর্টের দেওয়া জা‌মিন স্থগিত করেন চেম্বার আদালত। একইসঙ্গে ধর্ষণের শিকার ওই নারীর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ টেস্টের নির্দেশ দেন আদালত। ২১ আগস্ট ডিএনএ টেস্টের রেজাল্ট আপিল বিভাগে দাখিল করতে বলা হয়েছিল।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম