ঢাকা ০৪ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
৭ শর্ত না মানলে হরমুজ প্রণালি খুলবে না ইরান ঢাবিকে বিশ্বের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের কাতারে নিয়ে যাওয়ার আহ্বান রাষ্ট্রপতির ‘গণমাধ্যম নিয়ন্ত্রণে নয়, জনগণের সুরক্ষার জন্যই সাইবার সিকিউরিটি আইন’ ভুয়া ফেসবুক পেজ বন্ধে মাউশির ৭ দিনের আলটিমেটাম ভিসা থাকলেই ভারতে প্রবেশ করতে পারবে না বিদেশিরা: দিল্লি হাইকোর্ট সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথিদের হামলার নিন্দা জানাল বাংলাদেশ যানজট নিরসনে বৃত্তাকার সড়ক নির্মাণকাজের গতি বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর স্বাস্থ্যব্যবস্থাসহ দেশের সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত: জামায়াত আমির ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী দক্ষিণ আফ্রিকা থেকে নিজ দেশ জিম্বাবুয়েতে ফিরেও কাটছে না দুর্ভোগ

ধর্ষণের অভিযোগে পপ গায়ক ক্রিসকে ১৩ বছরের জেল

#

বিনোদন ডেস্ক

২৬ নভেম্বর, ২০২২,  9:05 PM

news image

ধর্ষণের অভিযোগে জনপ্রিয় পপ তারকা ক্রিস উ কে ১৩ বছরের জেল দিয়েছে চীন। স্থানীয় সময় শুক্রবার বেইজিংয়ের একটি আদালত ক্রিসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই কারাদণ্ড দেন। একই দিন কর ফাঁকির জন্য ক্রিসকে প্রায় ৮৩ মিলিয়ন ডলার জরিমানা করে। জানা গেছে, ৩২ বছর বয়সী ক্রিস চীন ও কানাডা দু’দেশেরই নাগরিক। চীনে এক অপ্রাপ্তবয়স্ক তরুণীকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে এই শাস্তি দেওয়া হয়। এই তারকার বিরুদ্ধে এর আগেও ধর্ষণের অভিযোগ উঠেছিল। গত বছর এক শিক্ষার্থী উ এর বিরুদ্ধে ডেটিংয়ে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ করলে তাকে গ্রেফতার করে পুলিশ।

এরপর একে একে ২৪ জন উ এর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন বলে জানিয়েছে রয়টার্স। অভিযোগকারী ১৭ বছরের তরুণী জানায়, ক্রিস উর সঙ্গে তার পরিচয় হওয়ার পর তিনি তাকে এক পার্টিতে আমন্ত্রণ জানান। সেখানে ক্রিস তাকে জোর করে মদ্যপান করান এবং পরে তাকে যৌন নির্যাতন করেন।বেইজিংয়ের চাওয়াং জেলার আদালত বলছে, ওই তরুণী ছাড়াও ২০২০ সালে শেষের দিকে আরও তিন নারীকে মাদক সেবন করিয়ে ধর্ষণ করার সত্যতা উঠে এসেছে তদন্তে। ধর্ষণের অভিযোগে গত বছর আগস্টে তাকে গ্রেপ্তার করে চীনা পুলিশ। তখন তিনি এসব অভিযোগ অস্বীকার করেন। উল্লেখ্য, কানাডার কে-পপ বয়ব্যান্ড এক্সো ব্র্যান্ডের সদস্য ছিলেন ক্রিস উ। ২০১৪ সালে একক ক্যারিয়ার গড়ার লক্ষ্যে ব্যান্ড ছেড়ে চীনে চলে আসেন ক্রিস উ। এখানে এসে গায়ক, অভিনেতা, মডেল হিসেবেও সফল ছিলেন ক্রিস উ। সূত্র : সিএনএন ও রয়টার্স।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম