ঢাকা ২১ জুন, ২০২৬
সংবাদ শিরোনাম
বিদায় আবদুস সাদেক: অবমূল্যায়ন আর আক্ষেপের এক অধ্যায়ের সমাপ্তি শিক্ষার পরিবেশ বজায় রাখতে স্কুল-কলেজের কমিটিগুলোকে ঢেলে সাজানো হচ্ছে অস্ট্রেলিয়ার কাছে পাত্তা পেল না বাংলাদেশ কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন আর নেই নজরুল বর্ষ পালনের সিদ্ধান্ত, প্রজ্ঞাপন জারি মালয়েশিয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ইলিয়াস আলীকে অপহরণ করেছিলেন জিয়াউল আহসান: চিফ প্রসিকিউটর ২৩ জুনকে ঘিরে আইনশৃঙ্খলা বিঘ্ন করার চেষ্টাকারীরা ঝুঁকির মধ্যে পড়বে: র‌্যাব

ধর্ষণকারীর শিরশ্ছেদ করে নদীতে ভাসিয়ে দিলেন বাবা ও মামা

#

আন্তর্জাতিক ডেস্ক

২৯ মার্চ, ২০২২,  10:34 AM

news image

১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণ করেছিলেন ৫৫ বছর বয়সী ত্রিলোকচাঁদ। তাকে মোটরসাইকেলে উঠিয়ে নদীর পাশে নিয়ে যান মেয়ের বাবা ও মামা। এরপর মাছ কাটার ছুরি দিয়ে তাকে মেরে টুকরো টুকরো করে নদীতে ভাসিয়ে দেন তারা। হত্যার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত ও হত্যাকারীরা সম্পর্কে আত্মীয় হন। ভারতের মধ্যপ্রদেশের খান্দোয়া জেলায় ঘটেছে এই ঘটনা। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়ার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে এনডিটিভি। ত্রিলোকচাঁদের শরীর আজনাল নদীতে ভাসছিল। পুলিশ পরিদর্শক বিবেক সিং জানান, নদীতে মরদেহ ভাসার ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়লে তার পরিচয় প্রকাশ্যে আসে। তার বাড়ি শক্তপুর গ্রামে।পুলিশের সাব ডিভিশনাল কর্মকর্তা রাকেশ পেন্দ্রো জানান, মাছ কাটার ছুরি দিয়ে মেয়ের বাবা ও মামা ওই ব্যক্তির শিরশ্ছেদ করেন। এরপর শরীরকে টুকরো টুকরো করেন।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম