ঢাকা ১৬ আগস্ট, ২০২৬
সংবাদ শিরোনাম
একদিনে ডেঙ্গুতে ৩ জনের প্রাণহানি দুই কোটি হালালে তৎপর ডিডি, চেয়ারম্যান রহস্যজনক নিরবতায় বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয়: অর্থমন্ত্রী জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জামায়াত প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ চায় ঢাকা: পররাষ্ট্র মন্ত্রণালয় মাছচাষিদের কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রধানমন্ত্রী হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতীয় গণমাধ্যমে চমকপ্রদ তথ্য ঐতিহাসিক টেস্ট জয়ের পর ভিডিও কলে টাইগারদের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী ২০২৭ সালের রোজা ও ঈদের সম্ভাব্য তারিখ সম্পর্কে যা জানা গেল

ধর্মীয় অনুভূতিতে আঘাত, সানি লিওনির গান নিষিদ্ধের দাবি

#

বিনোদন ডেস্ক

২৫ ডিসেম্বর, ২০২১,  2:23 PM

news image

‘মধুবন’ শিরোনামে একটি গানের মিউজিক ভিডিওতে পারফর্ম করে বলিউড তারকা সানি লিওনির বিরুদ্ধে ‘ধর্মীয় অনুভূতিতে’ আঘাত দেওয়ার অভিযোগ উঠেছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি বলছে, রাধা-কৃষ্ণের প্রেমকাহিনি নিয়ে এই গানে সানি লিওনির নাচ সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগ তুলেছেন অনেক নেটিজেন। সেই অভিযোগে এবার মথুরার পুরোহিত নবল গিরি মহারাজ মিউজিক ভিডিও নিষিদ্ধের দাবি তুলেছেন। এই পুরোহিত এমনও হুমকি দিয়েছেন, সানি লিওনি প্রকাশ্যে ক্ষমা না চাইলে তাঁকে ভারতে থাকতে দেওয়া হবে না। ১৯৬০ সালে ‘কোহিনূর’  সিনেমায় ‘মধুবন মে রাধা নাচে’ শিরোনামে এই গানে কণ্ঠ দিয়েছিলেন প্রথ্যাত সংগীতশিল্পী মোহাম্মদ রফি। সম্প্রতি সারেগামা মিউজিক এই গানটির নতুন মিউজিক ভিডিও ‘মধুবন’ শিরোনামে প্রকাশ করে।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম