ঢাকা ০৩ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
ফেনীর ‘মহুয়া-কহুয়া’ সেচ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী স্হানীয় সরকার নির্বাচনে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলার সুযোগ দেওয়া হবে না পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি ৪৫ রানে অলআউট শ্রীলঙ্কা, ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ডেঙ্গু মোকাবিলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র: স্বাস্থ্যমন্ত্রী ফেনী পৌঁছেছেন প্রধানমন্ত্রী যৌথ অভিযান নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী এমপি মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর পথে পথে জনতার ফুলেল ভালোবাসায় সিক্ত প্রধানমন্ত্রী ৯০ দিনে বাংলা কিউআরে লেনদেন বেড়েছে সাড়ে ৩ গুণ

ধনুষের সঙ্গে প্রেমের গুঞ্জন, মুখ খুললেন ম্রুণাল

#

বিনোদন ডেস্ক

০৭ আগস্ট, ২০২৫,  5:16 PM

news image

আচমকাই গুঞ্জন রটিয়েছে যে, দক্ষিণী সুপারস্টার ধনুষ নাকি প্রেম করছেন অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের সঙ্গে। এমনকি তাদের দুজনের একসঙ্গে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে। তবে এই নিয়ে ধনুষ আপাতত কিছু না বললেও সোশ্যাল মিডিয়ায় ম্রুণাল স্পষ্ট না বলে হেঁয়ালি করে বুঝিয়ে দিলেন, যে তিনি প্রেমে আছেন কী নেই! ব্যাপারটা একটু বিশদে বলা যাক। সম্প্রতি ম্রুণাল তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। যেখানে তিনি বলেছেন, আপাতত আমার পুরো নজর রয়েছে আমার ক্যারিয়ারে। অন্য কিছু ভাবার সময় নেই। আর কিছু ব্যক্তিগত ব্যাপারও রয়েছে, যা কিনা আপাতত ব্যক্তিগতই রাখতে চাই। কারণ, এখনো তা প্রকাশ করার মতো সময় আসেনি। এখন আমার ক্যারিয়ারটাই মুখ্য। তাই এ ব্যাপারেই কথা বলতে চাই। ম্রুণালের এই মন্তব্যেই নতুন করে গুঞ্জনের সন্ধান পেয়েছেন নিন্দুকরা। অনেকেই মনে করছেন, তার ব্যক্তিগত বিষয়টিই হল, ধনুষের সঙ্গে প্রেম!

কীভাবে রটল এই গোপন প্রেমের গল্প?

সম্প্রতি ম্রুণালের তারকা খচিত জন্মদিনে হাজির হয়েছিলেন ধনুষ। আর সেখানেই ধনুষকে ম্রুণালের সঙ্গে হাত ধরে ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে। আর তা থেকেই রটেছে এই প্রেমের খবর। তবে এখানেই শেষ নয়, ম্রুণালের সন অব সর্দার-এর প্রিমিয়ারেও মুম্বাই পৌঁছেছিলেন ধনুষ। দক্ষিণী নায়কের এসব দেখেই গুঞ্জনপাড়া মনে করছে, ধনুষ আর ম্রুণাল দুজনেই প্রেমে হাবুডুবু খাচ্ছেন। ২০২২ সালে স্ত্রী ঐশ্বর্যা রজনীকান্তের সঙ্গে বিচ্ছেদ হয় ধনুষের। দীর্ঘ ১৮ বছর তারা বিবাহিত ছিলেন। এই বিচ্ছেদের পরই এবার নতুন সম্পর্কে ধনুষ!

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম