ঢাকা ০৫ ফেব্রুয়ারি, ২০২৬
সংবাদ শিরোনাম
মামুনুল হকের ১৩ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা হবিগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষ্যে ফোর্স মোতায়েন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে: তারেক রহমান কুড়িগ্রাম থেকেই উন্নয়ন শুরু করা হবে: ডা. শফিকুর রহমান রাজনীতি করেন, কিন্তু দয়া করে মিথ্যা বলবেন না আরও ১৭১ মিলিয়ন ডলার কিনলো কেন্দ্রীয় ব্যাংক দুইপক্ষের সংঘর্ষে গুলিতে স্কুলছাত্র নিহত ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ইয়াবা, গাঁজা ও নগদ অর্থসহ আটক ২ সারাদেশে নির্বাচনে দায়িত্ব পালনে ১০৫১ নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

দ. কোরিয়ায় বাংলাদেশিসহ ৬৯ ছাত্রের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

#

আন্তর্জাতিক ডেস্ক

০১ ডিসেম্বর, ২০২১,  4:17 PM

news image

দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নরত ৬৯ জন বিদেশি শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সেই তালিকায় বাংলাদেশি ও নেপালি শিক্ষার্থীর নামও আছে। স্থানীয় পুলিশের বরাতে এ তথ্য জানিয়েছে কোরিয়া টাইমস। গ্যাংওন প্রাদেশিক পুলিশ জানায়, ধর্ষণের অভিযোগে তারা প্রদেশের একটি বিশ্ববিদ্যালয়ের ৬৯ জন বিদেশি শিক্ষার্থীকে জিজ্ঞাসাবাদ করছে।

অভিযুক্তরা মাধ্যমিক বিদ্যালয়ের এক ছাত্রীর সঙ্গে গত বছরের ডিসেম্বর থেকে প্রায় ১০০ বার বেআইনি যৌন কার্যক্রমে লিপ্ত হয়েছিলেন বলে অভিযোগ। কোরিয়া টাইমস জানায়, অভিযুক্তদের সবাই বিদেশি শিক্ষার্থী, তাদের মধ্যে নেপালি এবং বাংলাদেশিও রয়েছেন। পুলিশের অভিযোগ, সামাজিক যোগাযোগমাধ্যমে ভুক্তভোগী ওই কিশোরীকে স্ন্যাকসের প্রস্তাব ও আড্ডার কথা বলে অভিযুক্তরা তাদের বাসায় ডেকে নেয়।  কোরীয় আইন অনুযায়ী, ১৬ বছরের নিচের অথবা সম্মতি জানানোর বয়স না হলে শিশুদের সঙ্গে কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি যৌনতায় লিপ্ত হলে তার বিরুদ্ধে শিশু যৌন নিপীড়ন অথবা ধর্ষণের অভিযোগ আনা যাবে। ভুক্তভোগীর বয়স জানার পরও তার সঙ্গে যৌনতায় লিপ্ত হলে সেটিকে যৌন অপরাধ হিসেবে বিবেচনার বিধান রয়েছে। এই ঘটনার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্ত ওই ৬৯ শিক্ষার্থীর কেউ দক্ষিণ কোরিয়া ত্যাগ করতে পারবেন না বলে নিষেধাজ্ঞা আরোপ করেছে পুলিশ।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম