ঢাকা ০৬ অক্টোবর, ২০২৬
সংবাদ শিরোনাম
বিমান বাংলাদেশের প্রধান কার্যালয়ে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা নওগাঁয় যানবাহনের কালো ধোঁয়া পরীক্ষা, আইনগত ব্যবস্থা নেওয়ার মতো কিছু পাওয়া যায়নি জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলের সাজে নজর কাড়লেন মায়াবতী পূর্ণিমা বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি নিয়ে বিশ্বব্যাংকের প্রতিবেদন জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন এবার এশিয়ার বাজারও দখলে নিতে যাচ্ছে বাংলাদেশ, রপ্তানির জোয়ার ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী লটারিতে বদলি, ১৮ সাব-রেজিস্ট্রারের তালিকা প্রকাশ এলপিজি নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে ডিসিদের আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ভারতে পালিয়ে যাওয়ার সময় হত্যা মামলার প্রধান আসামি ধরা

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে: বাণিজ্য প্রতিমন্ত্রী

#

নিজস্ব প্রতিবেদক

১৪ জানুয়ারি, ২০২৪,  6:36 PM

news image

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। রোববার বেলা ১১টায় বাণিজ্য মন্ত্রণালয়ে প্রবেশের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এ কথা জানান।  প্রতিমন্ত্রী বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও পর্যাপ্ত পণ্য সরবরাহ ঠিক রাখা হবে প্রধান অগ্রাধিকার কাজ। ব্যবসায়ীদের মধ্যে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যেই থাকবে। আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য। এই আসন থেকে ২০১৮ সালে প্রথমবারের মতো একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। অপরদিকে আহসানুল ইসলাম টিটু পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনৈতিক পরিবারের সন্তান। ব্যবসায়ী হিসেবেও পরিচিত টিটু সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছেন। তার বাবা হাজি মকবুল হোসেন ঢাকা-৯ আসন থেকে ১৯৯৬ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। ছিলেন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক।

logo

সম্পাদক ও প্রকাশক : মো. নজরুল ইসলাম